logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. বিনোদন

নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর

প্রকাশিত হয়েছে : ৭ আগস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ

সাবিলা নূর

বিনোদন ডেস্ক: ওটিটি থেকে বড়পর্দা, অভিনয়জীবনের প্রতিটি ধাপেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের পর মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘রকস্টার’। এবার তিনি ফিরছেন ওটিটিতে, তাও একেবারে ভিন্ন স্বাদের একটি কাজ নিয়ে। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফাইসা গেছি’ মূলত একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। হাস্যরসের আবরণে নির্মিত হলেও গল্পে উঠে এসেছে সুযোগ, লোভ এবং অপরাধবোধের মতো মানবিক নানা দিক।

এতে সাবিলা নূরের বিপরীতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।

নতুন কাজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাবিলা নূর। তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ আমার জন্য সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে খুব ভালো লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।”

নিজের অভিনয়জীবনের পথচলা প্রসঙ্গে সাবিলা বলেন, তিনি কখনোই নিজের শিকড় ভুলে যাননি।

তাঁর ভাষায়, “আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশ কয়েকটি কাজ করেছি, যেগুলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। তারপর সিনেমায় অভিনয় করেছি। সেখানেও দর্শকদের ভালোবাসা পেয়েছি। নাটক, ওটিটি ও সিনেমা—প্রতিটি মাধ্যমে কাজের প্রস্তুতি আলাদা। বিশেষ করে সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। তাই সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। আমার মূল পরিচয় একজন অভিনয়শিল্পী। তাই সব মাধ্যমেই অভিনয় করে যেতে চাই।”

সম্প্রতি সাবিলাকে ঘিরে আরেকটি গুঞ্জনও সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। শোনা যায়, শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন অ্যাকশনধর্মী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে তাঁকে। তবে এ গুঞ্জন নাকচ করে দিয়েছেন ছবিটির প্রযোজক শাহরীন আক্তার সুমি।

তিনি জানান, নতুন প্রকল্পে সাবিলা নূরকে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর গল্পের সঙ্গে মানানসই শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অবশ্য এসব গুঞ্জনকে খুব একটা গুরুত্ব দিতে চান না সাবিলা। বরং তিনি মনোযোগ দিতে চান নিজের কাজেই। তাঁর বিশ্বাস, একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। সাম্প্রতিক সময়ে দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছেন, তা তাঁকে আরও দায়িত্বশীল করে তুলেছে। তাঁর মতে, দর্শকের প্রত্যাশা যত বাড়বে, নিজের পরিশ্রমও তত বাড়াতে হবে।

ব্যস্ত অভিনয়জীবনের মধ্যেও পরিবারের সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন সাবিলা নূর। তিনি বলেন, কাজের চাপ, দীর্ঘ শুটিং কিংবা নতুন চ্যালেঞ্জের সময় পরিবারের মানুষদের পাশে পাওয়াই তাঁকে মানসিকভাবে দৃঢ় রাখে।

‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রা, ‘রকস্টার’-এর মীরা এবং এবার ‘ফাইসা গেছি’র হালকা মেজাজের কমেডি চরিত্র—তিনটি কাজেই তিন ভিন্ন রূপে ধরা দিচ্ছেন সাবিলা নূর। নিজেকে এক ছাঁচে সীমাবদ্ধ না রেখে চরিত্রের বৈচিত্র্যের মধ্য দিয়েই এগিয়ে যেতে চান তিনি। নতুন কাজটিও সেই অভিনয় দর্শনেরই আরেকটি প্রতিফলন।

পূর্বদিক/এসএ

বিনোদন এর আরও খবর
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত

শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

শ্রীমঙ্গলে প্রথম ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত ৭০ কনটেন্ট নির্মাতা

শ্রীমঙ্গলে প্রথম ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত ৭০ কনটেন্ট নির্মাতা

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির

সর্বশেষ সংবাদ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top