লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : 15 September 2026, 11:48 pm

ছবি: পূর্বদিক
রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ‘মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে যুক্তরাজ্য সফররত ‘হাওর রক্ষা আন্দোলন’ মৌলভীবাজার জেলা কমিটির সদস্যসচিব মো. খছরু চৌধুরীর সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রকৃতি ও পরিবেশবিষয়ক এ জনসচেতনতামূলক আয়োজনে বাংলাদেশের হাওর, নদী, টিলা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রবাসীদের ভূমিকা এবং জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর সব সৃষ্টির প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
সংগঠনের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেইনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক মো. খয়রুজ্জামান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি মো. খায়রুল ইসলামের মা এবং সংগঠনের উপদেষ্টা জগলু মিয়া ও জুনেদ আহমদের চাচা কনা মিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হলবর্ন মসজিদের ইমাম হাফেজ আমিনুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক খায়রুল আনাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ময়নুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন ‘হাওর রক্ষা আন্দোলন’ মৌলভীবাজার জেলা কমিটির সদস্যসচিব মো. খছরু চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা তারাউল ইসলাম, উপদেষ্টা সাজ্জাদ আলী, উপদেষ্টা ডা. আব্দুল আজিজ, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি ওয়ারিছ আলী এবং সাংগঠনিক সম্পাদক শাহ চেরাগ আলী।
সভায় আরও বক্তব্য দেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির পোর্টসমাউথ প্রতিনিধি জাকির হোসেইন, ইউনিটি অব মৌলভীবাজারের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মালিক, কাউয়াদিঘি হাওর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান চৌধুরী কয়ছর, কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন আহাদ, আকুয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. ইসহাক, সংগঠনের সহ-সভাপতি ফয়জুল হক, কোষাধ্যক্ষ শাহ মহসিন আলী মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মো. খয়রুজ্জামান, মাওলানা সাইয়েদ জামাল আহমদ, রায়হান আহমদ রেহান ও মো. মাহমুদ আলী প্রমুখ।
আলোচনায় বক্তারা বিগত বছরগুলোতে যুক্তরাজ্য ও বাংলাদেশে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ। তারা প্রবাসে ও দেশে মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পূর্বদিক/এসএ





