যুক্তরাজ্যের সিরাজাম মুনিরায় পূর্বদিকের সহকারী সম্পাদক রেদওয়ানুল ইসলাম ফুলেল শুভেচ্ছায় সিক্ত
প্রকাশিত হয়েছে : 20 March 2021, 5:14 pm
স্টাফ রিপোর্টার ::
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহকারী সম্পাদক মো. রেদওয়ানুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ।
গতকাল (১৯ মার্চ) যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার দেখতে যান সাপ্তাহিক পূর্বদিকের সহকারী সম্পাদক রেদওয়ানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পূর্বদিকের উপদেষ্টা মন্ডলির সভাপতি, মাওলানা কামরুল ইসলাম, আলহাজ ডা. কুতুবউদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের পরিচালক হাফিয করিমুল ইসলাম।
অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ কাজী নানু মিয়া, আলহাজ মো. জসিম উদ্দিন, হাফিয সাব্বির আহমদ, মাওলানা আবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন ফয়সাল আহমদ, আলহাজ আবুল কাশেম, মো. আব্দুল কাইয়ুম প্রমুখ







