logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

প্রকাশিত হয়েছে : 17 March 2025, 4:09 pm

নিজস্ব প্রতিবেদক:: 

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ বাহুবল থানার রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে মেইন রোডে গাছ কেটে ফেলে যানবাহনে প্রায় ঘণ্টাব্যাপী ডাকাতি করেছে ডাকাতরা।

রোববার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকিয়ে ডাকাতি করে ডাকাতরা নিরাপদে চলে যায়।

‘নিউজ শ্রীমঙ্গল’ নামে একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তি লাইভে জানান, রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে গাছ ফেলে অনেক গাড়িতে ডাকাতি হচ্ছে। সাতগাঁও পুলিশ হাইওয়ে থানার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

লাইভে তিনি জানান, প্রায় এক দেড় ঘণ্টা পর সাতগাঁও হাইওয়ে থানা ও কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শ্রীমঙ্গলের বাসযাত্রী প্রত্যক্ষদর্শী শেখ আল নোমান জানান, আমি যে গাড়িতে ঢাকা থেকে আসছিলাম, তার সামনের তিনটি গাড়িতে ডাকাতি শেষে যখন আমাদের গাড়িতে আসবে, সেই সময় পুলিশ ও সেনাবাহিনী চলে আসায় আমাদের গাড়ির সবাইকে আল্লাহ হেফাজত করেছেন।

যাত্রী মো. জামাল জানান, রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে ভয়াবহ ডাকাতি হচ্ছে। এসময় আমরা সড়কে জ্যামে আটকা পড়ি। পুলিশকে কল দিয়েছি, পুলিশ আসছি আসছি বলেছে কিন্তু পুলিশ সময় মতো আর আসে নাই।

ড্রাইভার মনতোষ চিটাগাংয়ের উদ্দেশে যাচ্ছিলেন। রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে রাত ১১টা ২০ মিনিটে দেখেন গাছ ফেলে ডাকাতি হচ্ছে। এনা বাস, কভার্ড ভ্যান, ড্রাম ট্রাকে ডাকাতি হচ্ছিল। প্রায় একঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে যায় বলে তিনি অভিযোগ করেন। তার কাছে ভিডিও আছে বলেও দাবি করেন তিনি।

শুভাষিশ আচার্য বাঁধন বলেন, প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই। কিছু দিন আগেও গাছ ফেলে ডাকাতি হলো। আবার আজ একই ঘটনা। পুলিশ এলো এক থেকে দেড় ঘণ্টা প। ইচ্ছাকৃতভাবেই দেরি করে আসে কিনা কে জানে?।

রুহুল আমিন নামে একজন বলেন, হায়রে পুলিশ, আসতে আসতে ডাকাতি শেষ।

তবে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর সাইফুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সব বোগাস কথা। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছেছি তখন সে লাইভ করেছে। আমার পার্টি ছিল আমতলী চা বাগানের পাশে, রশিদপুর আসতে পাঁচ-সাত মিনিট লেগেছে।

তার দাবি, রাত ১১টায় এ ঘটনা ঘটে। কোনো গাড়িতেই ডাকাতরা হাত দিতে পারেনি। খালি একটা ড্রাম ট্রাক ছিল, এর ভিতরে আমরা সড়কে ফেলা গাছ কেটে সরিয়ে দেই। ঘটনাটি রশিদপুর গ্যাস ফিল্ডের পাশে ফিনলের পয়েন্টের পাশেই।

ওসি জানান, আমরা যাওয়ার পরে ৭-৮টি গাড়ি দেখতে পাই। আমাদের পুলিশের গাড়ি দেখেই ডাকাতরা পালিয়ে যায়। আমরা যাওয়ার সাথে সাথে ৫-৭ মিনিটের মধ্যে কামাইছড়া ফাঁড়ির পুলিশও এসেছে। আমি ফোন পাওয়ার সাথে সাথে মুভ করতে লেগেছে সাত মিনিট। আর আমার পার্টি আমতলী থেকে চলে আসতে ৩-৪ মিনিট লাগে। আর যে কয়টা গাড়ি সড়কের দুপাশে জমেছে, সড়কে ফেলা গাছ কাটতে কাটতে যে সময়টা লাগে এ সময়টার মধ্যে। আমাদের আসতে ৭ মিনিট লেগেছে, আর গাছ কাটতে লাগছে ১০ মিনিট। এই ১৭-১৮ মিনিট মোট সময় লেগেছে।

তবে কামাইছড়া পুলিশ ফাঁড়ি সাব-ইন্সপেক্টর জানান, রাত সাড়ে ১১টায় সড়কে গাছ ফেলা হয়েছে। আমি মুছাই থেকে রাউন্ড দিয়ে ক্যাম্পের ওদিকে গিয়েছি, আর পেছন দিয়ে ডাকাতরা সড়কে একটি কড়ই গাছ কেটে ফেলেছে। আমি আসতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে। তার দাবি, সেখানে যানবাহনে ডাকাতির কোনো ঘটনাই ঘটেনি।

তবে সাতগাঁও হাইওয়ে থানার ওসি বলছেন, রাত ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। আর কামাইছড়া পুলিশ ফাঁড়ি বলছে রাত সাড়ে ১১টার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকতির সময় নিয়ে দুই ধরনের বক্তব্যে প্রশ্ন উঠেছে সড়কে পুলিশের দায়িত্বশীলতা নিয়ে।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top