logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা

প্রকাশিত হয়েছে : 25 March 2025, 8:09 pm

নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়ন পরিষদের গেইট আটকে ডিবি পুলিশের উপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৭ জনকে আসামী করে মামলা (নং ৮, তাং ২৫/০৩/২০২৫) হয়েছে। হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাংচুর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার পাঁচদিন পর রাজনগর থানায় মঙ্গলবার মামলাটি করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই এএইচএম মাহমুদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সরকার বিরোধী বৈঠক করছেন এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ তার লোকজন স্লোগান দিয়ে ডিবি পুলিশের গাড়ি ভিতরে রেখে ইউনিয়ন পরিষদের গেইটে তালা লাগিয়ে দেন। অবরুদ্ধ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কনস্টেবল মেহেদী হাসান সৌরভ ও তমাল হোসেন রায়হান আহত হন। ডিবি পুলিশের ব্যবহৃত নোয়া গাড়ির (চট্র মেট্রো চ ১১-৪০৩২) বাম দিকের গ্লাস ফেটে যায়। এসময় ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে রাজনগর থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ইউপি সদস্য আব্দুল আজিজের সহযোগিতায় গেইটের তালা খুলে অবরুদ্ধ ডিবি পুলিশকে বের করা হয়। এদিকে ঘটনার পাঁচদিন পর ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনের নামে মামলা হয়েছে।

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ওইদিন ইউনিয়নে একটি সালিশ চলছিল। সেখানে মানুষ বেশি থাকায় ডিবি পুলিশকে দেখে তারা উত্তেজিত হতে পারে ভেবে আমি চলে যেতে চাই। এসময় পুলিশ সদস্যরা পেছন পেছন গেলে লোকজন উত্তেজিত হয়ে কি হয়েছে জানতে চায়। কেউ ইউনিয়ন পরিষদের সম্পদের ক্ষতি যাতে করতে না পারে সে জন্য সব মানুষকে বাইরে বের করে একজন গ্রাম পুলিশ গেইট তালাবদ্ধ করেন। পরে সেটি খুলে দেয়া হয়। তারা চলে গেলে আমি ইউনিয়নে এসে জানতে পারি কোনো মারামারি বা ক্ষয়ক্ষতির ঘটনরা ঘটে নি। মিথ্যা একটি মামলা দিয়ে আমার ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

পুলিশের জেলা গোয়েন্দা শাখার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ডিবি পুলিশের সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে সখোনে গিয়েছিল। গেইটে তালাবদ্ধ করে তাদেরকে আটকে রাখা তো অপরাধ। এ ঘটনায় পেছন দিক থেকে ইটপাটকেলের আঘাতে আমাদের দুইজন সদস্য আহত হয়েছেন। তাই মামলা করা হয়েছে।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ডিবি পুলিশের একজন বাদী হয়ে এঘটনায় মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবো।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top