মৌলভীবাজারে জামায়াতে সদস্য সংগ্রহ অভিযান
প্রকাশিত হয়েছে : 27 April 2025, 7:22 pm

শহর প্রতিনিধি::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৭ এপ্রিল) বিকালে শহরের প্রেসক্লাব মোড় থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। আনুষ্ঠানিতভাবে গণসংযোগ চলে চৌমুহনা পয়েন্ট পর্যন্ত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: আব্দুল মান্নান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ তালুকদার, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, আবু নোমান মুয়িন প্রমুখ। পরে মৌলভীবাজার শহরের চৌমুহনায় বসে সদস্য সংগ্রহ বুথ। সেখানে নানা শ্রেণী পেশার মানুষ সহযোগী সদস্য ফরম পূরণ করেন।






