logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে কঠোর বিজিবি

প্রকাশিত হয়েছে : 24 May 2025, 8:04 pm

নিজস্ব প্রতিবেদক:: 

ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন সীমান্ত এলাকা দিয়ে নীরবে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত দুই সপ্তাহে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত ১১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এদিকে সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটারজুড়ে বাড়তি সদস্য মোতায়েন করার পাশাপাশি আনসার ও স্থানীয় জনগণের সহায়তায় কঠোর নজরদারি চলছে।

জুড়ী উপজেলার রাজকী বিওপি থেকে বড়লেখা উপজেলার সীমান্ত হয়ে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি পর্যন্ত এর বিস্তৃতি। সীমান্তের অনেক জায়গায় নেই তারকাটার বেড়া। গহিন অরণ্যের মধ্যে সীমান্ত দিয়ে বিজিবির টহল টিমের চোখ ফাঁকি দিয়ে কয়েক দিন ধরে বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিকে ধরে ধরে পুশইন করছে।

গত শুক্রবার (১৬ মে) পর্যন্ত শুধু বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইনের মাধ্যমে আসা ১১৯ জনকে আটক করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

জানা গেছে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপতৎপরতা দিন দিন বেড়েই চলছে। কয়েক দিন ধরেই পুশইনে ব্যস্ত তারা। বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষীদের ধরে সীমান্তে জড়ো করছে। তারপর সুযোগ পাওয়া মাত্রই ধরে আনা লোকদের বাংলাদেশে পুশইন করছে। সর্বশেষ গত শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে পুশইন করেছে তারা। এই ১৬ জনের সবাইকে আটক করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। এর মধ্যে ১৪ জন নারী, ২ জন পুরুষ।

এর আগে গত বুধবার (১৪ মে) ভোরের দিকে লাতু ও পাল্লারথল সীমান্ত দিয়ে ৪৪ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ এবং ৬ ও ৭ মে আরও ৫৯ নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছিল বিএসএফ।

আটকদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় শনাক্ত করে বড়লেখা থানা পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের অনেকেই যশোর, বাগেরহাট, নড়াইল, বরগুনাসহ অন্যান্য এলাকার বলে জানা গেছে।

আটকরা জানান, ভারতের গুজরাটে বাঙালি কলোনি নামে একটি কলোনি ছিল। সেই কলোনি ভেঙে দিয়ে তাদের গুজরাট থেকে বিমানে করে প্রথমে ত্রিপুরায় নিয়ে আসেন বিএসএফ সদস্যরা। তারপর একঘণ্টা হাঁটিয়ে সীমান্ত দিয়ে এপারে ঠেলে দেয়। এছাড়াও তারা দীর্ঘদিন ভারতে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। সম্প্রতি সে দেশের পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর সুযোগ মতো বিএসএফ তাদের পুশইন করলে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি এসে তাদের আটক করে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তান্তর করে।

এদিকে গত সপ্তাহ থেকে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। নিরাপত্তা জোরদারের মধ্যেও গত সাত দিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত সীমান্তে কোনো নাগরিককে পুশইনের খবর পাওয়া যায়নি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও কীভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ মানুষকে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে আটকদের দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্তের ওপারে আরও কয়েক হাজার অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করার প্রস্তুতিতে রয়েছে বিএসএফ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সতর্ক অবস্থায় দিবা ও রাত্রিকালীন টহল জোরদার করেছে।

সরেজমিনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, কুমারশাইল, নিউ পাল্লাথল, বোবারথল, বিয়ানীবাজারের শেওলা, গজুকাটা, জুড়ী উপজেলার ফুলতলা, রাজকী সীমান্তে বিজিবি সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত এলাকার রাস্তাঘাটে চলাচলকারী যানবাহন তল্লাশি করতেও দেখা যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, গত ১ মে’র পর থেকে সীমান্ত পেরিয়ে ভারত থেকে পুশইন হওয়া ১১৯ জনকে আটক করেছে বিজিবি। আটকদের পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে নজরদারি আগের তুলনায় বহুগুণে বাড়ানো হয়েছে। ৫২ ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি, আনসার ও স্থানীয় জনগণের সহায়তায় কঠোর নজরদারি চলছে। পাশাপাশি বিএসএফ যেন কোনোভাবে অবৈধভাবে বাংলাদেশে পুশইন না করতে পারে, সেজন্য পূর্বের তুলনায় বাড়তি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিজিবি সদস্যরা নিয়মিত সভা করছেন স্থানীয়দের সঙ্গে, চালাচ্ছেন সচেতনতামূলক প্রচারণা। পাশাপাশি ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে স্থানীয় আনসার ও সাধারণ মানুষও। তবে এ পর্যন্ত বড়লেখা উপজেলার লাতু, বোবা ও পাল্লাথল সীমান্ত দিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ১১৯ জনে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই যশোর, নড়াইল, কুষ্টিয়া, বাগেরহাট ও বরগুনাসহ অন্যান্য জেলার বাসিন্দা। তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিএসএফ তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের শামিল। আটকদের থানায় আনার পর তাদের পরিবারের সদস্যদের খবর দিয়ে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top