logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজার বিএনপি সম্মেলনকে ঘিরে তৃণমূলের মাঝে উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক চাঞ্চল্য

প্রকাশিত হয়েছে : 21 June 2025, 6:32 pm

নিজস্ব প্রতিবেদক::
দীর্ঘদিন পর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার তৃণমূলের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক চাঞ্চল্য।
আগামী ২২শে জুন মৌলভীবাজার শহরের সাইফুর রহমান স্টেডিয়ামের প্রাঙ্গনে আয়োজিত হতে যাচ্ছে এ বহুল প্রতীক্ষিত সম্মেলন। ফ্যাসিবাদী আওয়ামী দুশাসন, রাজনৈতিক অস্থিরতা ও দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে দীর্ঘদিন তৃণমূল সম্মেলন হয়নি। তাই এবার শুধু একটি সম্মেলন নয় নেতাকর্মীদের কাছে এটি হয়ে উঠেছে দল পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ।
দলীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা সম্মেলনে অংশ নিতে দলে দলে প্রস্তুতি নিচ্ছেন। সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৩টি ইউনিট রয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নানা গুঞ্জন, আলোচনা ও প্রচারণা চলছে নতুন নেতৃত্ব নির্বাচনের ঘিরে। পোস্টার-ব্যানার, মিছিল-মিটিং, গণসংযোগ সব মিলিয়ে জমজমাট পরিবেশ। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রার্থী ব্যনার পোস্টার। তারা বিভিন্ন পোস্ট করে কর্মীদের আকর্ষণের চেষ্টা করছেন। দলের একাধিক নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে তরুণ ও শিক্ষিত নেতাকর্মীদের অংশগ্রহণ এবারের সম্মেলনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
বিএনপির তৃণমূল কর্মী খালেদ চৌধুরী বলেন, প্রার্থীরা আমাদের বাড়িতে এসে ভোট চাচ্ছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি মনে করি- এই সম্মেলন শুধু একটি ফর্মাল আয়োজন নয়, এটি আগামীর দেশ পুর্নগঠনের জন্য নতুন নেতৃত্ব বাছাইয়ের প্ল্যাটফর্ম। সম্মেলনের কাউন্সিলিং অধিবেশনে পাঁচটি পদে মোট ১৬জন প্রতিদ্বন্ধিতা করবেন। ১৩ টি ইউনিটে মোট ৯২৩জন ভোটারের তালিকা প্রস্তুত করা হয়েছে। সম্মেলনের দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে পাঁচ পদের ভোট গ্রহণ।
সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো. ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনু। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন আব্দুল করিম ঈমানী, মো. সাদিকুর রহমান, রুহেল বখস, শাহ ফখরুজ্জামান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মারুফ আহমদ ও মো. রানা খান শাহীন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান, মো. জিল্লুর রহমান, সেজুল আহমদ ও শফিউর রহমান শফি। সাংগঠনিক সম্পাদক করে প্রতিদ্বন্ধিতা করছেন কাজল মাহমুদ, বদরুল ইসলাম, আব্দুর রহমান সোনাওর, তোফায়েল আহমদ তোয়েল।
সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এম এ মুকিত বলেন, গঠনতান্ত্রিক ধারায় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে দলে শৃঙ্খলা ও ঐক্য ফিরে আসবে। এ সম্মেলন তৃণমূলের অনেক নিষ্ক্রিয় নেতাকর্মীকেও নতুনভাবে যুক্ত করছে। সদর উপজেলার সম্মেলন সফল হলে তা জেলার অন্যান্য উপজেলার প্রতিও একটি শক্ত বার্তা হবে। এতে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত রাজনৈতিক চর্চার অংশ। এ সম্মেলনের মাধ্যমে আমরা তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব গঠনের সুযোগ করে দিচ্ছি। নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা আমরা দেখছি, তা প্রমাণ করে বিএনপি এখনো মাঠের শক্তিশালী দল। আমরা বিশ্বাস করি, এই সম্মেলনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও দক্ষ নেতৃত্ব উঠে আসবে, যারা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, এই সম্মেলনের উদ্দেশ্য দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা। আমরা একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সফল সম্মেলন আয়োজন করতে চাই। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচন হবে। নেতাকর্মীদের এই ব্যাপক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে। আমাদের লক্ষ্য, তৃণমূলকে কার্যকরভাবে সংগঠিত করে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচনে কার্যকর ভূমিকা রাখা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন হচ্ছে, এটি আমাদের সাংগঠনিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সম্মেলনের মাধ্যমে আমরা শুধু নেতৃত্ব নির্বাচন করছি না, বরং একটি গণতান্ত্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক শক্তিকে পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছি। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্ব আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করতে নেতৃত্ব দেবে। এই সম্মেলন আমাদের নতুন করে উজ্জীবিত করবে এবং আগামী দিনের দেশ গঠনে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি আরও বড় ভূমিকা রাখবে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ বলেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আমাদের জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা দেয়। এটি প্রমাণ করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দমন পীড়নের মধ্যেও বিএনপি সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী ও গতিশীল। তৃণমূলই আমাদের প্রাণ, আর এই সম্মেলনের মাধ্যমে আমরা সেই প্রাণকে আরও কার্যকর করতে চাই। আমি জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এই সফল আয়োজনের জন্য। আশা করি, নতুন নেতৃত্ব জনগণের অধিকার রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করবে। সকল কাউন্সিলর ও নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, সম্মেলনকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করুন। সব মিলিয়ে, দ্বি-বার্ষিক এই সম্মেলন এখন মৌলভীবাজার বিএনপির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিগণিত হতে চলেছে।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top