logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মেঝো ভাইসাবকে ভুলতে পারি না- হাফিজ সাব্বির আহমদ

প্রকাশিত হয়েছে : 7 July 2025, 5:04 pm

মেঝো ভাইসাব মাওলানা নাসির উদ্দিন গত হওয়ার আজ ৫ বছর হয়ে গেলো। তবু এক মুহূর্তের জন্যও তাঁকে ভুলতে পারি না। জীবন এক অদ্ভুত রহস্যের জাল বুনে আমাদেরকে জড়িয়ে রাখে। হাসি-কান্না, আনন্দের মিশ্রণ জীবনকে চালিত করে। তবু মাঝেমাঝে ঘটে তার পতন। জীবন গতি হারায়। পার্থিব জীবনে আপনজনকে হারিয়ে ফেলার শূন্যতা হৃদয়ে দাগ ফেলে। আর তা যদি হয় আপন রক্তের বাঁধন; সেই বেদনা কালোমেঘে ঢেকে দেয় মন। মানুষ বলেই হয়তো জীবনে এমন অনুভব প্রত্যাশিত। তবু খুশি থাকতে হয় মহান মাওলার সিদ্ধান্তের উপর। এর বাইরে কখন কে যেতে পেরেছে।

দেশের বাইরে থাকি অনেক বছর। এই পরবাস আমাকে কখনো দেশের প্রতি টান ও অনুভব ভুলিয়ে দিতে পারেনি। হৃদয়ে নিত্য অবস্থান স্বদেশ-পরিবার, বন্ধু-বান্ধব ও আপনজন। এক মায়ার ইন্দ্রজাল মন থেকে মনে প্রবাহিত।

মা-বাবা দুনিয়াতে নেই অনেক বছর। আল্লাহ তাদের রহম করুন। বেহেস্তের আলা দরোজা নসিব করুন। তাদের অবর্তমানে নিজের ভাইবোন ও পরিবারের অটুট বন্ধন নিয়ে আমাদের বেঁচে থাকা। বড় ভাইসাব মো. ফখরুল ইসলাম বাহির সামাল দিলে মেঝো ভাই ঘর সামলেছেন। কিন্তু করোনাকালের এক নিদারুণ বর্ষার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করেন মেঝো ভাই মাওলানা নাসির উদ্দিন। আমার ছোটভাই জহির (মাওলানা জহিরুল ইসলাম) ও বড় ভাতিজা রেদোয়ান তাঁকে নিয়ে হসপিটালে পৌঁছার আগেই তিনি ইন্তেকাল করেন। সহসাই জীবন প্রদীপ নিভে যায়। আমাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। থেমে যায় সকল সুখের গল্প। চোখের পলকে এমন মায়াবন্ধন ছিন্ন করে এভাবেও চলে যাওয়া যায় তাও আমাদের বিশ্বাস করতে হলো। পিছনে পড়ে রইলো তাঁর এক জীবনের সুমহান কীর্তি, চেনাজানা পথঘাট। নিমিষেই প্রাণহীন ছায়া হয়ে গেলেন আমার ভাই।

তিনি আমাদের মানুষ করেছেন। আদর যত্ন আর স্নেহ শাসনে জীবনের পথ বদলে দিয়েছেন। মেঝো ভাই ছিলেন আমাদের পরিবারে খুঁটি। বাড়ির পাশের শমসেরগঞ্জ ধোবারহাট হাইস্কুলের শিক্ষক ছিলেন। এ সুবাধে বাড়িতেই অবস্থান করতেন। আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশি সকলকেই মেইনটেইন করতেন । আমাদের পরিবারকে বন্ধনের মিহিসুতায় গেঁথে রেখেছিলেন পরম-মমতায়। আত্মীয় স্বজনের সম্পর্ককে জিইয়ে রাখতেন গভীর দায়িত্ববোধ নিয়ে। গরীব-দুখি, অসহায় মানুষকে ভালবাসতেন। তাদের দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।

আমার এই ভাই ছিলেন কুরআনের অকৃত্রিম খাদিম। ইন্তেকালের ক’বছর আগে থেকেই শারীরিক কিছু জটিলতা ছিল তা সত্ত্বেও দারুল কিরাতের খেদমত থেকে দূরে থাকেন নি। পির ও মুর্শিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর স্নেহধন্য ছিলেন। আমার আব্বা আলহাজ মরহুম ডা. কুতুব উদ্দিন সাহেব ছিলেন ফুলতলী ছাহেবের মুরিদ ও প্রিয়ভাজন। আমরা ছোটবেলা থেকে ছাহেব কিবলার আমাদের বাড়িতে আসা যাওয়া প্রত্যক্ষ করেছি। আমার এই ভাইয়ের মুখে ছাহেব কিবলাহ ভাত তুলে দিয়েছিলেন। আজীবন সেই স্মৃতি ও মসলকি নিসবত অটুট রেখেছিলেন তিনি। মসলকের প্রতি ছিলেন আপোষহীন। ফুলতলীর বড়ছাহেব (আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী) উনাকে খুব স্নেহ করতেন।এছাড়াও একজন স্কুল শিক্ষক হিসাবে আমাদের অঞ্চলে তিনি ছিলেন আদর্শের পরাকাষ্টা। ছাত্র-শিক্ষক সকলের মধ্যমনি। সাংসারিক জীবনে নিঃসন্তান আমার ভাই আমাদের ছেলেমেয়েদের নিজের সন্তানের মতোই আদরে আহলাদে রাখতেন। কখন কার কি প্রয়োজন তা তিনিই ভালো বুঝতেন। রূটিন করে সকলের খোঁজখবর নিতেন। ব্যক্তিগত জীবনে যখন কোন বিষয়ে মন খারাপ হতো বা দুঃখ পেতাম উনার সাথে শেয়ার করলেই মন ভালো হয়ে যেতো। বিদেশ বিভূঁইয়ে বসবাস করলেও প্রায় প্রতিদিনই ফোনে মেঝো ভাইসাবের সাথে কথা হতো। নিজ পরিবার, এলাকা আত্মীয়-পরিজন সকলের খোঁজখবর উনার কাছ থেকে নিতাম।

ভাইসাবের ইন্তেকালের পরও বাড়ি যাওয়া হয়। কিন্তু তিনি নেই। বুকভরা শূন্যতা সবসময় তাড়া করে। বাড়ির প্রতিটি ধুলোকনাও যেন তাঁকে মিস করে। প্রশস্থ পুকুরঘাট; যেখানটায় তিনি বসতেন সেদিকে তাকাই। মসজিদের পথধরে যেন মেঝো ভাইসাব এখনো হেঁটে যাচ্ছেন অনুভব হয়। কিন্তু পরক্ষণেই যেনো সব আলো নিভে যায়। সব স্মৃতি গুমোট বাধে। শুধু মহান রবের কাছে তার শূন্যতার বদলা চাই। আল্লাহ যেন আমার ভাইসাবকে বেহেশতের সুন্দরতম জায়গায় স্থান দেন। আমিন#

হাফিজ সাব্বির আহমদ: পরিচালক, সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডকেশন সেন্টার, বার্মিংহাম, ইউকে।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top