logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সাড়ে ১০ হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন উদ্ধারে গিয়ে প্রাণ যায় ৪ তরুণের

প্রকাশিত হয়েছে : 11 July 2025, 4:22 pm

নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলতে গিয়ে শুরু হয় এ দুর্ঘটনা।

বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার হরিণছড়া চা বাগানের উত্তর লাইনে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান রানা নায়েক (১৭) সম্প্রতি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে আনেন। বুধবার রাতে তার বড় ভাই শ্রাবণ নায়েক (১৯) সেটি হাতে নেওয়ার পরপরই অসাবধানতাবশত বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যায়। শ্রাবণ সেটি তোলার জন্য সেখানে নেমে পড়েন এবং জ্ঞান হারান।

বড় ভাইকে উদ্ধার করতে ছোট ভাই রানা নায়েকও সেপটিক ট্যাংকে নামেন এবং তিনিও একইভাবে জ্ঞান হারান। পরে তাদের উদ্ধার করতে যান স্থানীয় দুই তরুণ— কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারাও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে আশপাশের লোকজনের চিৎকারে ছুটে আসেন আরও অনেকে। রবি বুনার্জী নামে এক যুবক উদ্ধার কাজে এগিয়ে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত স্থানীয় যুবক সঞ্জয় ভূমিজ ও জাস্টিন মিলে রবি বুনার্জীকে উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর অবস্থায় অচেতন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে শ্রাবণ নায়েক ছিলেন চা বাগানের স্থায়ী শ্রমিক এবং তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। নিহত কৃষ্ণ রবিদাস টমটম চালিয়ে পরিবারের জীবিকা চালাতেন। তার মা-বাবা দারিদ্র্যপীড়িত জীবনে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ। নিহত নিপেন ফুলমালি ছিলেন তার পরিবারের প্রধান উপার্জনকারী। স্ত্রী, দুই মেয়ে ও ভাইবোনদের নিয়ে অভাবী সংসারে ভরসা ছিলেন তিনি।

নিহত শ্রাবণ ও রানার বাবা উদয় নায়েক ও মা রিনা নায়েক। দুই ছেলে হারিয়ে রিনা আর্তনাদ করে বলছিলেন, আমার দুই ছেলে একসাথে চলে গেলো! ছোট ছেলেটাকে নিয়ে কি করবো? কার কাছে যাবো? নিহত কৃষ্ণ রবিদাসের মা দেয়ন্তি রবিদাস ছেলে হারানোর দুঃসহ বেদনায় কিছুই বলতে পারছিলেন না।

কৃষ্ণ রবিদাসের পিতা জহরলাল রবিদাস বলেন, ওই দুই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমার বাচ্চাটাও আর নাই। আমার ৩ ছেলের মধ্যে কৃষ্ণ সবার ছোট ছিল। সে টমটম চালিয়ে সংসারের আয়রোজগার করতো। আমার গতি এখন কী হবে?

নিহত নিপেন ফুলমালির বাড়িতে গিয়ে দেখা যায়, মা কামিনী ফুলমালি, স্ত্রী সমিতা ফুলমালি, ৭ বছরের মেয়ে সুইটি এবং ৩ বছরের মেয়ে আলপনাকে নিয়ে উঠানে বসে লাশের অপেক্ষা করছেন। পাশেই উঠানজুড়ে রয়েছে এলাকাবাসীসহ নিপেনের দুই বোন বিনা ফুলমালি ও রিনা ফুলমালি এবং তিন ভাই রাজু, আপন ও দুলাল। ততক্ষণে বাঁধা হয়ে গেছে খাটলা (মৃতদেহ বহনের জন্য বাঁশ দিয়ে তৈরি মাচা)। ঘটনার পর চা বাগানে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীরা জানান, সবচেয়ে হৃদয়বিদারক হলো আপন দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, এই ঘটনা চা শ্রমিক সমাজের জন্য অত্যন্ত মর্মান্তিক। নিহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা আমরা করব।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top