logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল জনস্রোত

প্রকাশিত হয়েছে : 17 July 2025, 7:39 pm

নিজস্ব প্রতিবেদক:: 

দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মোহিত।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “সারাদেশে গুপ্ত বাহিনী ও খুনী হাসিনার দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা পরিকল্পিত। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নীরব। এ নীরবতা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি মাড়িয়ে এ জাতির আত্মমর্যাদায় আঘাত হানা হয়েছে। শহীদ জিয়ার আদর্শই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি। তাঁর উত্তরসূরি তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার ও অশালীন অপপ্রচার চলছে তা এক ভয়াবহ ষড়যন্ত্রের অংশ। যারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে।”

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বলেন,“যারা শহীদ জিয়াউর রহমানের ছবি মাড়িয়ে এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা এ জাতির চিরাচরিত মূল্যবোধে আঘাত হানছে। এদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, এবং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।”

তিনি আরও বলেন,“যুবদল দেশের প্রতিটি উপজেলায়, ওয়ার্ডে, ইউনিয়নে সজাগ ও সংগঠিত। আমরা আর নিশ্চুপ থাকবো না। যারা অরাজকতা ও অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চায়, তাদের রুখে দিতে যুবদল সদা প্রস্তুত।”

প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মৌলভীবাজার জেলা যুবদল সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, মব সৃষ্টির নামে রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এবার আর সহ্য করা হবে না। শহরের তরুণদের অংশগ্রহণে এ বিক্ষোভ ছিল শক্তি ও সংগঠনের এক সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

নেতারা ইঙ্গিত দেন, সারাদেশের যুবদল এখন সংগঠিত, প্রস্তুত, এবং নেতৃত্বের নির্দেশেই রাজপথে হবে চূড়ান্ত জবাব। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলার ও পৌর ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top