ভারতে পালানোর সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক
প্রকাশিত হয়েছে : 23 July 2025, 5:17 pm

নিজস্ব প্রতিবেদক::
ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি শেখ সামাদকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে নয়টায় দিকে তাকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ জানায়, আটক হওয়া শেখ সামাদ আজাদের পাসপোর্ট নম্বর A13959192। সে মৌলভীবাজারের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আকিব আলীর বড় ছেলে।মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরকসহ সাতটি মামলার আসামি শেখ সামাদ।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ মাহবুবু বলেন, মৌলভীবাজার একাধিক মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম ওঠে আসে।পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। মৌলভীবাজার থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।






