logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে চিরস্থায়ী কল্যাণের পথে পরিচালিত করতে চায়: মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

প্রকাশিত হয়েছে : 28 July 2025, 7:21 pm

বড়লেখা প্রতিনিধি::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমাদের পীর ও মুরশিদ আল্লামা ফুলতলী (র.) ছাত্রসমাজকে এ সংগঠন উপহার দিয়ে গেছেন, যার মাধ্যমে লাখো ছাত্রজনতা সুন্নীয়তের পথে ঐক্যবদ্ধ আছে এবং আল্লাহর দয়ায় তাদের কলংকের কোনো দাগ নেই। ছাত্রদের অধিকার নিয়ে তালামীযে ইসলামিয়া বরাবর সোচ্চার ছিল। আমরা জানি, দেশের শিক্ষাব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। দেশের পট পরিবর্তনের পরে শিক্ষাব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরে এসেছে কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী ইসলামী আকিদার বিষয়কে নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে এবং পাঠ্যপুস্তকে বিতর্কিত আকিদাগুলি যুক্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, প্রয়োজনে সময়মতো এদের মুখোশ জাতির সামনে উন্মোচিত করতে হবে।
রবিবার ২৭ জুলাই সকাল ১১ ঘটিকায় বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃতী শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, তালামীযে ইসলামিয়ার মূল কর্মসূচির মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ছাত্রদের আত্মিক, নৈতিক ও মানবিক যোগ্যতা বিকাশে কাজ করা এবং তালামীযে ইসলামিয়া সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় আজকের আয়োজন। আপনারা যে কৃতিত্ব অর্জন করেছেন সেটা কেবল শুরু, আপনাদেরকে অনেক পথ এগিয়ে যেতে হবে। আপনার এ ক্ষণস্থায়ী জীবন সুন্দর হোক এবং চিরস্থায়ী জীবনের কল্যাণের যে পথ রয়েছে, তালামীযে ইসলামিয়া সে পথেই ছাত্রসমাজকে পরিচালিত করতে চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দীন তালুকদার।
বড়লেখা উপজেলা সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও পৌর শাখার সাধারণ সম্পাদক রায়হানুর রহমান এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সাধারণ সম্পাদক মোঃ মাহদি বিন আব্দুল আজিজ, আনজুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান, লতিফিয়া ক্বারি সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা কে এম সালেহ আহমদ কবির, আনজুমানে আল ইসলাহ বড়লেখা পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ, উপজেলা আল ইসলাহ এর যুগ্ম সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক আলী হোসেন মিতুল,অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, অফিস সম্পাদক রোমেন চৌধূরী,প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ রাফি, ক্বারি সোসাইটি বড়লেখা উপজেলা সেক্রেটারী মাওলানা আমানুর রহমান,আনজুমানে আল ইসলাহ ইউ,কে এর সাবেক ওয়েলফেয়ার সেক্রেটারী মাওলানা মোঃ সেলিম উদ্দিন,পৌর আল ইসলাহ এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,বড়লেখা উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোঃজয়নুল ইসলাম,সাবেক সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,পৌর তালামীযের সভাপতি সুফিয়ান আহমদ, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান,পৌর তালামীযের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ, বড়লেখা উপজেলা তালামীযের সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top