logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় পৃথিমপাশা বিএনপির কাউন্সিল সম্পন্ন
পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের সিস্টেমটি নষ্ট করে দিয়েছে- ময়ূন

প্রকাশিত হয়েছে : 2 August 2025, 7:57 pm

নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন, ভোটের সিস্টেমটি পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার নষ্ট করে দিয়েছিল। আমরা সেই সিস্টেম পুনরুদ্ধারে এখন কাজ করে যাচ্ছি। পতিত সরকার জাতীয়সহ স্থানীয় সকল নির্বাচনে ভোট ছাড়া দলের প্রার্থীতা নির্বাচিত করে স্থানীয় সরকারকে ধ্বংস করে ফেলেছে। শনিবার (২ আগস্ট) সকালে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের হাতে একটা সিস্টেম ধরিয়ে দিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা। যারা বলে দলে গণতন্ত্র নেই তারা আজ প্রত্যেকটি ইউনিয়ন ও উপজেলার উৎসবমূখর সম্মেলন দেখুক। আমরা অনেক হিমশিম খেয়েও গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের কোন দোসরদের স্থান বিএনপি নেই। দলের সব কাউন্সিলে কোন ফ্যাসিস্টরা যাতে জায়গা না করতে পারে সে বিষয়ে সকল নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। দলের সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, যারা আওয়ামীলীগ বা অন্য কোন দলের সাথে সম্পৃক্ততা নেই, যেমন সমাজের গ্রহণযোগ্য মানুষ সেসকল মানুষদের নতুন সদস্য হিসেবে নবায়ন করা হবে। এমনকি অতীতে বিএনপির রাজনীতি করেছে এরকম কোন প্রমাণ থাকলে তাকেও দলের সদস্য করা হবে। আগামী জাতীয়সহ সকল নির্বাচনে আমাদের কঠিন সময় পার করতে হবে। আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ, জনগণের টাকা চুরি করে নিয়ে যারা গর্তে গেছে সেইসকল ফ্যাসিস্টরা চাইবে গর্ত থেকে বের হয়ে আসার জন্য। তারা চাইবে আমাদের দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে। ষড়যন্ত্র যতদিন থাকবে বিএনপির আন্দোলন সংগ্রাম ততদিন চলবে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় করতে হলে আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, সুদৃঢ় ঐক্যেই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। ঐক্যের কোন বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, মানুষের ভোটের যে অধিকার সেই অধিকার থেকে আমরা দেড় দশক বঞ্চিত ছিলাম। সেই বঞ্চিত অবস্থায় আমাদের দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সুসংগঠিত করার জন্য নেতৃত্ব চাপিয়ে দেয়া নয়, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাইয়ের জন্য সে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সেজন্য আমরা অভিনন্দন জানাই সকল নেতাকর্মীদের পক্ষ থেকে। কাউন্সিলে ভোটারদের উদ্দেশ্য আব্দুর রহিম রিপন আরো বলেন, আমরা বলতে চাই, বিগত সকল আন্দোলন-সংগ্রামে পরীক্ষায় উত্তীর্ণ, সংগ্রামে-সংকটে এ অঞ্চলের মানুষকে যিনি জেলা উপজেলায় নেতৃত্ব দিতে পারবেন তাকেই আপনারা নির্বাচিত করবেন। কোন অতিথি পাখিকে আপনারা নির্বাচিত করবেন না সেটা আমাদের বিশ্বাস আছে। আজকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই হবে সেই নেতৃত্বই আগামী দিনের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমদ ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্বাছ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, বহির্বিশ^ বিএনপির সভাপতি সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া বিএনপির সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।

এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। পরিবেশন করা হয় দলীয় সংগীত। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ৪৫৯ জন কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।

কাউন্সিলে সভাপতি পদে বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি নবাব আলী তকী খান ১৭০, আকদ্দস আলী মাস্টার ৭৭ ও সাজু উদ্দিন পান ১ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহমেদ উর রহমান মুরাদ ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আজমল হোসেন চৌধুরী বাতেন পান ১৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রাসেল আহমেদ ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জয়নাল আহমেদ চৌধুরী ১৪২, নুরুল ইসলাম রউজ ১১৯ ও সালেক আহমেদ সাবুল ২৪ ভোট পান।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top