logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওর
আবাদ ভেসে আমনের বিপর্যয়

প্রকাশিত হয়েছে : 21 August 2025, 8:18 pm

ওমর ফারুক নাঈম::

মৌলভীবাজারে এবার আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে জেলার অন্যতম বড় হাওর কাউয়াদিঘিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানির নিচে তলিয়ে গেছে আবাদি জমি আর বীজতলা। ফসল হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড দিন-রাত পাম্প চালু রাখলেও কুশিয়ারা নদীতে নামছে না হাওরের পানি।

সরেজমিন মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন, জগতপুর, রায়পুর, আখাইলকুড়া, কাশিমপুরসহ কাউয়াদিঘি হাওরপাড়ে দেখা যায় কোথাও ডুবে আছে বীজতলা। আবার কোথাও ডুবে গেছে রোপন করা ফসলের জমি। রোপা আমন আবাদের মৌসুম শেষ হওয়ার পথে, অথচ অনেক কৃষক এখনো জমিতে লাগাতে পারেন নি আমনের চারা। বর্ষার শেষে দিকে মৌলভীবাজারের বৃহৎ হাওর কাউয়াদিঘিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে হাওরের ফসলি জমি এখন পানির নিচে। ডুবে গেছে আমন ধানের আবাদি জমি ও বীজতলা। এতে ফসল হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

জগতপুর গ্রামের কৃষক মোত্তালিব মিয়া বলেন, “প্রত্যেক বছর জলাবদ্ধতায় আমরার সব কিছু কাড়িয়া লইয়া যার। অনেক অনেক টাকা পয়সার ক্ষতি গ্রস্থ আর কৃষক অখল ঋনও পরের। এই পানি নিষ্কাশন না হওয়ার কারণে আমরার মতো অনেক গৃহস্থ অখল ক্ষতিগ্রস্ত হই গেছিনগি। পানি ঠিকমতো তারা হিছে না। পানি না হিছার কারণ কিতা ইটা আল্লায় কইতান পারইন”।

আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামের কৃষক মোকাম উদ্দিন বলেন, “তোরা কিছু আবাদ করছিলাম তা-ও পানিয়ে ভুরিয়া নিছে গি। এখন আবার যে ইটা কমি গেলে গি আমন ধান লাগাইতাম পারলাম নে। এবার আমরা কৃষকরা খুব বেশি মরাত,আমরা খুব আটকাত। গতবছরও ১৫-২০ কেয়ার রইয়া লাখ দেড় লাখ টাকা মাইর খাইলাম। সরকার তাকি আমরা ভুর্তকি পাইনা। কিছুই পাইনা”।

রায়পুর গ্রামের কৃষক শহীদ বলেন, “আমি কাওয়াদীঘি হাওরে আমনের আবাদ করছিলাম। আমার আমন নস্ট করি লাইছে জলাবদ্ধতায়। ভাদ্র মাসের মধ্যে যদি পানি নিষ্কাশন না হয় আমরা যে হালি গুলা গজাইছি সব হালি নষ্ট অই যাইবো। যে কোন মূল্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করইন।

বড়কাপন গ্রামের কৃষক বাবুল আহমেদ বলেন, “পানি আটকে থাকার কারণের আমরা অনেক কৃষকে মাইর খাইছি। আমরার অনেক আমন ধান পানির নীচে তলিয়ে গেছে। আমরা খুব কস্টের মধ্যে আছি। পানি নামতেছে না। অনেক কৃষক পাম্প হাউজে যায় কিন্তু তারা পানি নামার না”।

একই গ্রামের কৃষক রেজাউল করিম খসরু বলেন, “কাশিমপুর পাম্প হাউজের মাধ্যমে অতিরিক্ত পানি সেচ করে যাতে কৃষি ব্যবস্থাপনা ঠিক রাখা যায়,আমন ধান ঠিকমতো ফলানো যায়, এখানে যে ৮ টি মেশিন আছে এগুলো যদি ঠিকমতো চালানো হতো ১৯ হাজার হেক্টর আবাদযোগ্য জমি পানির নীচে থাকতো না”।

কাউয়াদিঘি হাওরের কৃষকদের দাবি, কাউয়াদিঘি হাওরের পানি নিষ্কাষণের জন্য নির্মিত পাম্প হাউজ যথাযথ সময়ে চালু রাখা। পাশাপাশি হাওরের ছড়া ও নদীগুলো খনন করে ধারণক্ষমতা বৃদ্ধি করা।

হাওর রক্ষা আন্দোলনের সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন বলেন, কাউয়াদীঘি হাওর কিনারে এখন আমন আবাদের ভরা মৌসুম। আমরা অনেকেই বীজতলা তৈরি করছি কিন্তু জলাবদ্ধতার কারণে ধান রোপন সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বার বার আবেদন করেও কোন ইতিবাচক সাড়া পাইনি৷ যার কারণে আমরা ক্ষতি গ্রস্ত হচ্ছি। তিনি জানান,হাওরের সাথে সংযুক্ত খাল নালা বা ছোট নদী যদি খনন করা হতো তাহলে পানির ধারণ ক্ষমতা বাড়তো।

কৃষি বিভাগ জানিয়েছে, এবার মৌলভীবাজার জেলায় ৯৮হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদের লক্ষমাত্রা। এর মধ্যে ৮০ হাজার হেক্টর জমিতে আবাদ করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, কাউয়াদিঘী হাওরসহ জেলার হাওরগুলোতে খুব একটা জলাবদ্ধতা হবে না। কারণ কাউয়াদীঘি হাওরের কাশিপুর পয়েন্ট সেচ পাস্পগুলো ২৪ ঘন্টা চালু আছে। এগুলো যদি চালু থাকে আমার মনে হয় না আমন আবাদ বিঘ্ন ঘটবে। আমরা আশা করছি, কাউয়াদিঘী হাওরে ৯ হাজার হেক্টর জমিতে আবাদ হবে। তিনি জানান, এবছর ৯০ পারসেন্ট জমিতে আমন আবাদ হয়েছে। এবছর মওসুমের যে বৃষ্টি পাত এটা আমনের জন্য খুব ভালো। আশা করছি, এবছর লক্ষ্য মাত্রা অর্জিত হবে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাউয়াদিঘি হাওরের ২৪ হাজার হেক্টর জমির পানি নিষ্কাষণের জন্য কাশিমপুরে রয়েছে ৮টি পাম্প মেশিন। বর্ষা মৌসুমে হাওরের পানি নিষ্কাষন করে এই পাম্প হাউজ। কিন্তু হাওরের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় নিম্নাঞ্চলের জলাবন্ধতা নিরসন সম্ভব নয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ বলেন, “পাম্প হাউস প্রধানত করা হয়েছিল মে-জুন মাসে বোরো ফসলের সময় আগাম বন্যা বা বৃস্টিপাতের ফলে ছড়ার পাহাড়ি ঢল নেমে আসে তাতে হাওরের পাকা ধান যাতে ডুবে না যায় সে কারণে পাম্প হাউজের মাধ্যমে পানি কুশিয়ারা নদীতে নিষ্কাশন হয়। সাধারণত হাওর এলাকায় হাওরের কান্দিতে আমান ধান উৎপাদন হলেও হাওরের নিচু অঞ্চলে আমান ধান উৎপাদন সম্ভব হয় না। আগস্ট মাসের ডিজাইন লেভেল হতে হাওরে পানির সমতল কম থাকলেও বর্তমানে হাওরের নিচু অঞ্চলে আমান ধান রোপন করায় তা পানিতে ডুবে যায়।

তিনি বলেন, বর্ষাকালে (জুলাই-আগাস্ট) ছড়ার মাধ্যমে যে পরিমান পানি আসে সে পরিমান পানি বর্তমান পাম্প হাউজের মাধ্যম নিস্কাশন করা সম্ভব হবে না অর্থ্যাৎ বর্তমান পাম্প হাউজের মাধ্যমে বর্ষাকালে (জুলাই-আগাস্ট) বৃষ্টিপাত অব্যহত হাওড়ের পানির লেভেল ৭.৫০ রেখা সম্ভব হবে না। হাওরের নিচু অঞ্চলে আমান রোপন করতে হলে হাওড়ের পানির লেভেল ৭.৫০ রাখতে হবে। এক্ষেত্রে নতুন পাম্প হাউজ নির্মাণ করতে হবে। তাছাড়া বর্ষাকালে হাওড়ের পানির লেভেল ৭.৫০ রাখলে হাওড়ের পরিবেশ ও জীব বৈচিত্র্য, মৎস্য হুমকির মুখে পতিত হবে কিনা সে বিষয়ে বিস্তারিত সমীক্ষা প্রয়োজন”।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top