শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : 11 September 2025, 8:21 pm

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
প্রধান অতিথি তার বক্তব্যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মণ্ডপে যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার মোবাইল নম্বর প্রদর্শনের বিষয়ে আলোকপাত করেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
শ্রীমঙ্গল থানা আয়োজিত এই মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ ও যুগ্ম আহ্বায়ক পলাশ দাশ,উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি,বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রশাসনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৭০০ জন অংশগ্রহণ করেন।






