logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে তালামীযে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী র‌্যালি
রাসুলের (সা.) শানকে বুলন্দ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন: আহমদ হাসান চৌধুরী ফুলতলী


প্রকাশিত হয়েছে : 13 September 2025, 6:03 pm

নিজস্ব প্রতিবেদক:: 

বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় একটি ‘মোবারক র‌্যালি’ শহরে বের হয়। রাসুলের শানে শ্লোক লেখা দৃষ্টিনন্দন পতাকাখঁচিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড উঁচিয়ে মিছিলটি ধীরে ধীরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টার পর থেকেই মৌলভীবাজারে মুষলধারে বৃষ্টি পড়ছিল। পূর্বনির্ধারিত সময়সূচি অনুয়ায়ী বৃষ্টির মধ্যেই র‌্যালি শুরু হয়। র‌্যালিতে হাজার হাজার আশিকে রাসুল, নবীপ্রেমিক জনতার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। বৃষ্টির বাধা ডিঙিয়ে মিছিলটি নির্ধারিত স্থান জেলা শিল্পকলা একাডেমিতে এসে সমাপ্ত হয়।

এর আগে সকাল ১০টায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির ও সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আনজুমানের আল ইসলাহর যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

বক্তব্যে তিনি বলেন, রাসুলের (সা.) শানকে বুলন্দ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্যে আল্লাহর মকবুলিয়ত হাসিল করা। আল্লাহর রাসুলের শান ও মানের পক্ষে কাজ করে নিজেদের জীবনকে উজালা করা। যিনি কবিতা লিখতে পারেন তিনি রাসুলের শানে কবিতা লিখবেন। তিনি সাহাবি হাসসানের অনুসারি হয়ে যাবেন। যারা নাত গাইতে পারেন তারা নাত গাইবেন।

মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী রবিউল আউয়াল মাস সম্পর্কে বলেন, এই মাসকে আমরা আল্লাহর রাসুল (সা.) কে ভালভাবে জানাশুনার মাস হিসাবে নিতে পারি। আমরা আল্লাহর রাসুলের ফয়েজ ও নূর হাসিলের উপলক্ষ হিসাবে গ্রহণ করবো। আমাদের ঈমানকে তাজা করবো। যাতে বাকি ১১ মাস আমাদের ঈমানি খোরাক অর্জন করতে পারি।

তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) এর যারা বিরোধীতা করেন তাদের ব্যাপারে বলেন, যদিও কিছু কথাবার্তা শুনা যায় তা সময়ের সাথে মিলিয়ে যাবে। কিন্তু আমরা কারো বিরোধীতা করতে গিয়ে এমন শব্দ বলবো না যাতে রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাতের খেলাফ হয়। কোন খারাপ শব্দ কারো বিপক্ষে বলবো না। তিনি বলেন, আমাদের সকল আয়োজন, র‌্যালি, মিলাদ ও কাসিদা, নাত পড়া পূর্বসুরিদের কর্ম দ্বারা প্রমাণিত। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

তিনি বলেন, আল্লাহর রাসূল (সা:) সুনির্দিষ্ট কোন জাতির জন্য আগমন করেন নি। বরং তিনি জ্বীন-ইনসান সকলের জন্যই রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তিনি আমাদেরকে পারিবারিক ও সামাজিকভাবে বন্ধনকে কিভাবে মজবুত করতে হয়, তা শিখিয়েছেন। হিলফুল ফুজুল গঠন করে সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে রাসূলের রাজনৈতিক দূরদর্শিতা বিশ্ববাসীর কাছে প্রমাণিত। তিনি অর্থনৈতিক মুক্তির জন্য যাকাত ও সাদাকাতুল ফিতরের উপর গুরুত্ব আরোপ করেছেন। এছাড়া মক্কা বিজয়ের পর মক্কাবাসীর প্রতি আশার বাণী শুনিয়ে বলেছিলেন, তোমাদের প্রতি আমার কোন অভিযোগ নেই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম, কেন্দ্রীয় তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাছির খাঁন, তালামীযের সিলেট মহানগর সভাপতি হোসাইন আহমদ, জেলা আল ইসলাহর সিনিয়র সহ-সভাপতি মাওলানা এমএ আলিম, সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক।

বক্তব্য রাখেন জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাও: সৈয়দ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীর আহমদ, জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আফজল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, সদর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আছাব আলী আনসারী, তালামীযের সাবেক জেলা সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, এমএ জলীল, আব্দুর রাজ্জাক, জেলা আল ইসলাহর সদস্য মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সদর উপজেলা সভাপতি সায়েম আহমদ, শহর সভাপতি শিহাবুর রহমান, কুলাউড়া পৌর সভাপতি রাসেল আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ইমন, শহর সাধারণ সম্পাদক শাহী উদ্দিন, রাজনগর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ।

সভায় উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহর উপদেষ্টা মো. ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. একলাছুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা জুনেদ আহমদ, জেলা আল ইসলাহর সহ-সাংগঠনিক মাওলানা শামছুল ইসলাম, প্রচার সম্পাদক মাও: মো: শফিকুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, জেলা তালামীযের সহ-সাংগঠনিক আবুল হোসেন, প্রচার সম্পাদক আলী হোসেন মিতুল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, অফিস সম্পাদক মো: রুমেন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলা আল-ইসলাহর সহ-সভাপতি আব্দুল আহাদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সদর উপজেলা সভাপতি হাফিজ আব্দুর রশিদ, তালামীযের মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি আব্দুল কুদ্দুস, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাহেল আহমদ, রাজনগর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম, জুড়ী উপজেলা সভাপতি জাহাঙ্গির হোসেন, বড়লেখা উপজেলা সভাপতি হাবিবুর রহমান, কুলাউড়া উপজেলা সভাপতি সামছুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সামাদ রাফি, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা সভাপতি হাফিজ নাফিউল ইসলাম, শ্রীমঙ্গল পৌর সভাপতি হৃদয় আলম, বড়লেখা পৌর সভাপতি আবু সুফিয়ান, কমলগঞ্জ পৌর সভাপতি তাওহিদ আহমদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাছুম হাজারী, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আবু সালেহ শিপু, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক শাহান আহমদ, মৌলভীবাজার টাউন কামিল মাদারাসার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম আজাদ প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top