logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আজ মহাসপ্তমী ষষ্ঠীতে শুরু দুর্গাপূজা, মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: 

দেবীর বোধনের পর এবার ষষ্ঠীতে শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব। গতকাল রোববার সকালে ‘দুর্গা মায়ের’ মুখ উন্মোচন করা হয়। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে স্বর্গ থেকে মর্ত্যে এসে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হন ত্রিনয়নী দেবী দুর্গা। এ দিন ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খনাদ আর কাসর ঘণ্টায় মুখরিত হয়ে ওঠে ঢাকাসহ মন্দির-মণ্ডপ। সকাল ৯টা ১০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে ষষ্ঠীপূজা শুরু হয়। এর আগে ভোর থেকে চলতে থাকে পূজার সরঞ্জামাদি সাজানোর কাজ। এরপর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, যার সমাপ্তি হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, সংকল্প ও আরম্ভ এ দুই মিলিয়ে হয় কল্পারম্ভ। এর মাধ্যমে দেবীর কাছে প্রতিজ্ঞা করা হয়, সব নিয়ম মেনেই তার পূজার্চনা করা হবে। তিনি বলেন, ষষ্ঠীর আগে দেবী দুর্গা ছোট্ট শিশু কুমারীরূপে বেলগাছের তলায় ঘুমিয়ে থাকেন। শনিবার সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর ঘুম ভাঙানো হয়েছে। আজকে (রোববার) পূজা এবং অঞ্জলির মধ্য দিয়ে আমরা দেবীর কাছে শান্তি প্রত্যাশা করেছি। সকাল সাড়ে ১০টায় অঞ্জলি দিয়ে দেবীর ভক্তরা দেশ এবং সারা বিশ্বে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করেন ষষ্ঠী পূজায়। সন্ধ্যায় হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এরপর শুরু হয় দেবী দর্শন। হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা—এই তিন পর্ব মিলে দুর্গোৎসব। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চড়ে। মহালয়ার মধ্য দিয়ে গত ২১ সেপ্টেম্বর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছিল। ওইদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হয়।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দশভুজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধরায় আসেন। সন্তানদের নিয়ে কয়েকটি দিন পিতার গৃহে কাটিয়ে ফের ফিরে যান দেবালয়ে। মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয়ভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে। এ ছাড়া ঢাকায় সবচেয়ে বড় পরিসরে এবারও মহাঅষ্টমীর কুমারীপূজা অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মঠ ও মিশনে। এ দিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপাচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। রামকৃষ্ণ মিশনে বেলা ১১টায় কুমারীপূজা হওয়ার কথা রয়েছে। আজ সোমবার সপ্তমীর সকালে হবে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীর বিহিত পূজা। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন সকালে হবে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। এদিন ঢাকেশ্বরী মন্দিরে দুপুর ১২টায় থাকবে স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৩টায় বের হবে বিজয়া শোভাযাত্রা। এবারের পূজায় শুধু ঢাকায় গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারা দেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় হাজারখানেকের বেশি।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top