logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে সফলতার গল্প তুলে ধরলেন তরুণরা

প্রকাশিত হয়েছে : 13 October 2025, 5:57 pm

নিজস্ব প্রতিবেদক:: 

তরুণদের সংগ্রাম ও সফলতার অনুপ্রেরণামূলক গল্পে মুখর হয়ে উঠেছিল মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের আয়োজনে এবং ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয় “তারুণ্যের কণ্ঠস্বর” প্ল্যাটফর্মের সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন চা বাগান এলাকা ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা তরুণ-তরুণীরা নিজেদের জীবনের সংগ্রাম, শিক্ষা অর্জন, কর্মজীবনের অভিজ্ঞতা এবং নেতৃত্ব বিকাশের গল্প শেয়ার করেন। কেউ তুলে ধরেন বাল্যবিবাহ ঠেকিয়ে শিক্ষাজীবন অব্যাহত রাখার অভিজ্ঞতা, কেউ আবার সমাজে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াসের কথা।

বক্তারা বলেন, চা বাগানের তরুণ প্রজন্ম এখন নিজেদের অবস্থান বদলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা শিক্ষা, নেতৃত্ব, সামাজিক সচেতনতা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসছে, যা গোটা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।

চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বারাইক বলেন, ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পটি তরুণদের মধ্যে অধিকার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা শুধু নিজেদের গল্প বলছে না, বরং নিজেদের সমাজে পরিবর্তনের দূত হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

তিনি বলেন, চা বাগানের তরুণরা এখন সমাজের শক্তি। তাদের উদ্যোগ ও নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে। প্রশাসন সব সময় তরুণদের পাশে থাকবে, যেন তারা স্বপ্ন পূরণের পথে আরও এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা। সমাপনী পর্বে তরুণদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, “তারুণ্যের কণ্ঠস্বর” প্ল্যাটফর্মের মাধ্যমে মৌলভীবাজার জেলায় প্রায় শতাধিক তরুণ-তরুণী নিজেদের গল্প ভাগ করেছেন, যা ভবিষ্যতে তরুণ নেতৃত্ব গঠনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশে তরুণ মাঝে স্বাস্থ্য বিষয়ে আইন প্রচলন সে বিষয়ে সচেতন করাসহ নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছে নারীপক্ষ ও অধিকার এখানে এখনই প্রকল্প।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমদ, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক হাবিবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন ভুইয়া। তারুণ্যরে কণ্ঠস্বর প্লাটর্ফমরে কমলগঞ্জ উপজলোর সদস্য সুমন রবদিাস ও সদর উপজলোর সদস্য অমৃতা রানী সরকার যৌথভাবে সঞ্চালনা পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, এমএ হামিদ, হোসাইন আহমদ, তারুণ্যরে কণ্ঠস্বর প্লাটর্ফমরে সদস্য সীমা মুন্ডা, বিউটি সরকার ,মাক বাংলাদেশ এর নিবাহী পরিচালক এস,এ হামিদ।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top