logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ভিডিও কলে নকল অস্ত্র দেখিয়ে ‘বাসায় বসেই ব্যবসা’, কুলাউড়ার মোক্তাদির র‍্যাবের জালে ধরা

প্রকাশিত হয়েছে : 14 October 2025, 6:00 pm

কুলাউড়া  প্রতিনিধি:: 
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের একটি সাধারণ বাসা। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, ভিতরে চলছে কোটি টাকার জাল টাকা ও নকল অস্ত্রের বাণিজ্য। এই বাড়িতেই কুলাউড়ার মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) ভিডিও কলে দেখাতেন চকচকে বিদেশি পিস্তল, আসল সদৃশ গুলি আর ডলারের বান্ডিল। ক্রেতারা বিশ্বাস করতেন এসব আসল। তারপর টাকা পাঠাতেন বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে। কিন্তু তাদের হাতে পৌঁছাতো কাগজে মোড়ানো জাল টাকা বা নকল অস্ত্র, আর অনেক সময় কিছুই না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে র‍্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ অভিযানে কুলাউড়ার সম্মান এলাকায় তার বাড়ি ঘেরাও করা হয়। বাড়ির ওয়ারড্রব থেকে উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার জাল দেশি-বিদেশি নোট, পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং নকল আট রাউন্ড গুলি।

র‍্যাব-৯ এর তথ্য অনুযায়ী, মাত্র তিন মাসের মধ্যেই মোক্তাদির অনলাইনে একাধিক ভুয়া প্রোফাইল ও পেজ খুলে ব্যবসা জমিয়ে ফেলেছিলেন।ভিডিও কলে জাল অস্ত্র ও টাকা দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন ছিল তার কৌশল। কখনও কুরিয়ারে পাঠাতেন নকল মালামাল, আবার কখনও পাঠানোর কথা বলে পাঠাতেন ভুয়া ডেলিভারি স্লিপ। এভাবেই প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা। র‍্যাবের তদন্তে জানা গেছে, তিনি অনলাইন চ্যাট, টেলিগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেন ক্রেতা খুঁজতে। তার ফোনে পাওয়া গেছে বিদেশি অস্ত্র বিক্রির ভুয়া বিজ্ঞাপন ও ট্রান্সফার রেকর্ডের প্রমাণ।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির আলী স্বীকার করেন, গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র কিনে অনলাইনে বিক্রি করতেন তিনি। ভিডিও কলে ক্রেতাদের আসল অস্ত্র ও টাকার মতো দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করতেন। পরে অনেক ক্ষেত্রে নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করতেন, আবার কখনও কুরিয়ারে নকল অস্ত্র ও জাল টাকা পাঠাতেন।

র‍্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মোক্তাদির মূলত অনলাইনে নকল অস্ত্র ও জাল টাকা বিক্রি করে আসছিল। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সরবরাহকারী চক্রকে ধরতে অভিযান চলছে। জুলাইয় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন থানায় লুট হওয়া প্রায় ১৫০০টি অস্ত্র ও দেড় লাখেরও বেশি গুলি এখনও উদ্ধার হয়নি। এমন প্রেক্ষাপটে সিলেট বিভাগে নকল অস্ত্রের কারবার নতুন আতঙ্ক তৈরি করেছে। এসব নকল অস্ত্র সহজেই অপরাধমূলক কাজে ব্যবহার বা ভয় দেখানোর উদ্দেশ্যে কাজে লাগানো সম্ভব, যা নির্বাচনের আগে নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। মোক্তাদির একা নন। তার পেছনে কাজ করছে একটি সংগঠিত অনলাইন চক্র, যারা রাজধানী ও সীমান্তবর্তী জেলা থেকে এসব নকল সামগ্রী সরবরাহ করত। এই চক্রটি অনলাইন প্রতারণার পাশাপাশি বিদেশি মুদ্রার জাল সংস্করণ তৈরি করত।

গ্রেপ্তার মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানিয়েছে, তার দেওয়া তথ্য অনুযায়ী জাল টাকা প্রস্তুতকারী ও অস্ত্র সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অনলাইন জাল টাকা ও অস্ত্র বাণিজ্যের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top