logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে মসজিদের আড়ালে সালাফি মার্কাজ প্রতিষ্ঠার উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

প্রকাশিত হয়েছে : 17 December 2025, 7:06 pm

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামে সালাফি মতাদর্শের একটি এডুকেশন সেন্টার কাম মসজিদ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এলাকাবাসীর আপত্তির মুখে এটি উদ্বোধন করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাফি মতাদর্শের লোকেরা ‘মসজিদ ভাঙার‘ অভিযোগ এনে অপপ্রচার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এ নিয়ে এই প্রতিবেদক সরেজমিন এলাকা পরিদর্শন ও বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন।

সরেজমিন পরিদর্শনকালে কেশবচর ও তৎসংলগ্ন গোড়ারাই বাজারে একাধিক লোকের সাথে কথা বলে জানা যায়, কেশবচরের গ্রামের জবরুল মিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করেন। সেখানেই তিনি আহলে হাদিস নামের লা-মাজহাবি মতাদর্শে আকৃষ্ট হোন। প্রায় বছর খানেক আগে তিনি তার নিজগ্রাম কেশবচরে বাচ্চাদের ইসলামি শিক্ষাদানের জন্য একটি মসজিদ কাম মক্তব প্রতিষ্ঠার কাজ শুরু করেন। কিন্তু মক্তবের আড়ালে জবরুল মিয়া মূলতঃ সালাফি মতবাদ প্রচার ও প্রসারের উদ্যোগ নিয়েছিলেন। বিষয়টি তখনও এলাকার মানুষ জানতেন না। কিন্তু গত ৪/৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টার এলাকার মানুষের নজর কাড়ে। পোস্টারে লিখা ছিল ৬ ডিসেম্বর ‘সালাম ইসলামিক এডুকেশন সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে ওয়াজ মাহফিল’। পোস্টারে দেশের বিভিন্ন অঞ্চলের সালাফি শায়েখ ও ডক্টরদের নাম ছাপিয়ে ফেইসবুকে পোস্ট করা হয়, তাতে স্থানীয় আলেম-উলামা কিংবা এলাকার বিশিষ্ট কোন ব্যক্তিকেই দাওয়াত করা হয়নি। এই পোস্টার প্রচারের পরপরই স্থানীয় সুন্নী, কওমি ও জামায়াত ঘরানার লোকজন আপত্তি জানান। কিন্তু জবরুল মিয়া তাতে কর্ণপাত করেন নি। পরে উদ্বোধনের দিন (৬ ডিসেম্বর) এলাকার মুরব্বিদের আপত্তির মুখে পুলিশ প্রশাসন উদ্বোধন ও ওয়াজ মাহফিল স্থগিত করে।

এলাকার মানুষের অভিযোগ- জবরুল মিয়া মক্তবের কথা বলে সালাফি মিশন বাস্তবায়নের জন্য প্রত্যন্ত এ গ্রামকে বেছে নিয়েছেন যা খুবই উদ্বেগজনক। এই এলাকাসহ আশপাশের সবাই মাজহাবপন্থী। এখানে মক্তব-মসজিদের নামে সালাফি মতবাদ প্রচার করলে এলাকায় ফিতনা তৈরি হবে।

এলাকার যুবক হাবিবুর রহমান ও নাহিদ হাসান জানান, গ্রামের পঞ্চায়েত ও এলাকার বিশেষ ব্যক্তিবর্গের আপত্তি ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রোগ্রাম বাতিল করা হয়। কিন্তু আহলে হাদিসের অনুসারিরা ফেইসবুকে স্থানীয় এলাকাবাসী মসজিদে হামলা করেছে বলে অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা। তারা এর নিন্দা জানান।

এ ব্যাপারে কেশবচর গ্রামের বিশিষ্ট মুরব্বি তালেব উদ্দিন জানান, আমাদের গ্রামসহ আশপাশের সবাই সুন্নী ও কওমি মতাদর্শের লোকের বসবাস। সবাই হানাফি মাজহাবের। জবরুল মিয়া এখানে সালাফি মসজিদ নির্মাণের কথা শুনে গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ৭ জন মিলে তার সাথে দেখা করি। আমরা তাকে বলি মসজিদ আল্লাহর ঘর। কিন্তু যেহেতু সবাই এখানে হানাফি মাজহাবের সেহেতু হানাফি মাজহাবের একজন ইমাম রাখলে ভালো হবে। জবরুল মিয়া আমাদের কথা দেন যে তিনি পরে এ ব্যাপারে আমাদের সাথে কথা বলবেন। কিন্তু আমাদের সাথে কোন ধরনের কথাবার্তা ছাড়াই আহলে হাদিসের আলেমদের দাওয়াত করে ফেইসবুকে ওয়াজের পোস্টার ছাড়েন। যেখানে এলাকার কোন আলেম বা মুরব্বি কাউকেই দাওয়াত করা হয়নি। ফলে উদ্বোধনের দিন (৬ ডিসেম্বর) এলাকার মুরব্বি ও যুবকরা প্রোগ্রাম না করতে আপত্তি জানান। এই খবর পেয়ে শেরপুর ফাঁড়ি ও থানা পুলিশ ও ঘটনাস্থলে আসে। বিষয়টি মিমাংশা না হওয়া পর্যন্ত সেন্টারটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বর্তমানে বিষয়টি প্রশাসনের দায়িত্বে আছে। ইলেকশনের পরে তা শালিসে দেখা হবে।

এ ব্যাপারে কথা বলতে ‘সালাম ইসলামিক এডুকেশন সেন্টার’ এর প্রতিষ্ঠাতা জবরুল মিয়ার সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও সংযোগ বিচ্ছিন্ন দেখায়।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top