logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

সিলেটে ছাত্রদলের দু’পক্ষের শক্তি প্রদর্শন, সংঘর্ষের আশঙ্কা

প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৬:২৫ পূর্বাহ্ণ

সিলেট ছাত্রদল

সিলেট অফিস ::

বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে শনিবার সিলেটের রাজপথে নামছে নবগঠিত জেলা-মহানগর ছাত্রদল। শুক্রবার রাতে প্রথম সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পক্ষান্তরে পদবঞ্চিত বিদ্রোহী ছাত্রদল নেতাকর্মীরাও নগরীতে শোডাউনের কথা জানিয়েছে।
শোডাউনকে কেন্দ্র করে উভয়গ্রুপের নেতাকর্মীরা শুক্রবার রাতেই শক্তির সঞ্চার ঘটিয়েছেন বলে জানিয়েছে ছাত্রদলের একাধিক সূত্র। আর উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় কর্মসূচি থেকে বিরত থাকার আহবান জানিয়েছে জেলা ও মহানগর বিএনপি।
সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানাতে ও নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত চেয়ে শনিবার দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করবে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। এজন্য তারা পুলিশের কাছ থেকে অনুমতিও নিয়েছে।
পূর্বদিককে বিষয়টি জানান, সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী খালেদ।
অন্যদিকে, পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা একই সময়ে রেজিস্ট্রি মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।
পদবঞ্চিত গ্রুপের নেতা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আমরা দুই ভাগে বিভক্ত হয়ে শোডাউন করবো। এজন্য আগেই মহানগর পুলিশের কাছ থেকে অনুমতিও নিয়েছি।

তবে সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এসএম রুকন উদ্দিন পূর্বদিককে বলেন, মিছিল-শোডাউন করার জন্য তারা ছাত্রদলের কোনো পক্ষকেই অনুমতি দেননি।
এ অবস্থায় পর্যাপ্ত পুলিশ মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটালে পুলিশ কঠোর পদক্ষেপ নিবে।
এদিকে, সদ্য ঘোষিত কমিটি নিয়ে চলমান বিরোধের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জেলা ও মহানগর ছাত্রদলকে কর্মসূচি থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির নেতারা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দ্বন্দ্ব নিরসনকল্পে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সিদ্ধান্ত না আসা পর্যন্ত জেলা ও মহানগর ছাত্রদলকে সব কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এরপরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করলে এর দায়ভার নিজেদেরই বহন করতে হবে।
বিবৃতিতে গত ২৩ সেপ্টেম্বর ছাত্রদলের পদবঞ্চিতদের স্থগিত গণপদত্যাগ কর্মসূচিতে দেওয়া সিদ্ধান্ত মেনে চলার আহবান জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
বিবৃতি দাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপি সভাপতি এমএহক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের চৌধুরী শামীম, আব্দুর রাজ্জাক ও আলী আহমদ।
অপরদিকে শুক্রবার রাতে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীর মিরাবাজারে প্রথম সভা করেছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুরে রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করবে তারা। সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
তিনি বলেন, দেশ ও দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ছাত্রদলকে সুসংগঠিত করতে হবে। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের বঞ্চিত, তাগী, পরীক্ষিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার আহবান জানান।
পাশাপাশি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে আরো বেগবান করার আহবান জানান তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি চৌধুরী মুহাম্মদ সুহেল, মহানগর যুগ্ম সম্পাদক রুমেল শাহ, যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ।
সভায় বক্তারা খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করার দাবি জানান।
এছাড়া জেলা ও মহানগর ছাত্রদলের শনিবারের মিছিল সফল করার জন্য কলেজ, উপজেলা, পৌর, ওয়ার্ড শাখাসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top