logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিরাজাম মুনিরায় অনুষ্ঠিত আল্লামা আব্দুল কাইয়্যুম সিদ্দিকী হুজুর (রহঃ)-এর ঈসালে সওয়াব মাহফিল ও একান্ত কিছু অনুভূতি

প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ

মুহাম্মদ নূরুল ইসলাম:: 

হুজুরের কাছে বিদায় আনতে গেলাম। অনেকটা ভারি গলায় বললেন ” বলো দূরে যাচ্ছি কাছে আসার জন্য” হুজুরের আবেগ, ভালবাসা বুঝার মত বয়স বা পরিপক্বতা কোনটাই তখন ছিলনা। সুদূর চলে গেলাম। কি এক সিন্ধুসম মায়ার বাঁধন ছিঁড়ে এক অনিশ্চিত অজানার দিকে পা বাড়ালাম। সময়ের পাখায় ভর করে জীবন এগিয়ে চললো। আমার আর কাছে আসা হলো না। যেদিন হুজুর ইন্তেকাল করলেন,সেদিনও আমি সেইই সুদূর এ। খবর পেয়ে পাগলের মত হয়ে ছুটলাম। কিন্তু নিয়তি আমায় আর কাছে যেতে দিলনা। বরংচ আরো দূরে সরিয়ে দিল। সাত সমুদ্র তের নদীর ওপারে। বিগত দশটি মাস একটা চাপা অপরাধবোধকে সঙ্গী করে প্রবাস জীবন কাটছিল। হঠাৎ একদিন শ্রদ্ধেয় হাফিজ সাব্বির ভাই(হাফি:) বার্মিংহাম থেকে ফোন করলেন। ব্রিটেনে অবস্থানরত হুজুরের ছাত্রদের নিয়ে বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদে হুজুরের ঈসালে সওয়াব মাহফিলের আয়োজন করছেন। খুশিতে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করলাম। হুজুরের নিজ হাতে, পরম যত্নে গড়া সোনার মানুষদের সংস্পর্শে গিয়ে হুজুরকে অনুভব করার ও তপ্ত হৃদয়ের ক্ষতস্থানে কিছুটা প্রলেপ দেয়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। দিনটি ছিল ৬-ই সেপ্টেম্বর, ১০-ই সফর, রোজ মঙ্গলবার। বৃষ্টিস্নাত বার্মিংহাম নিউ স্ট্রিট রেল স্টেশনে নেমে যখন সিরাজামমুনিরা মসজিদের উদ্দ্যেশ্যে রওয়ানা দিলাম, পাপী মনে একটা ভাবনার উদয় হলো। কোন গতানুগতিক স্বরণসভার মত মাহফিলটা হয়ে যায় কিনা।তাহলে আমার হৃদয়ের অপূর্ণতা চিরকাল অপূর্ণই থেকে যাবে! সিরাজামমুনিরার আঙ্গিনায় প্রবেশের পর থেকে আমার আশংকা ভুল প্রমাণিত হতে লাগলো। একটা আদর্শ ঈসালে সওয়াব মাহফিল যেরকম হওয়া উচিত, ঠিক সেরকমই আয়োজন করতে সাব্বির ভাইয়ের নেতৃত্বাধীন আয়োজক কমিটি যেন কোন কার্পণ্য করেননি। কুরআন তেলাওয়াত, খতমে খাজেগান, কসিদায়ে বুরদা পাঠ, জিকির, মিলাদ এবং হুজুরের বর্ণাঢ্য নেক জীবনের স্মৃতিচারণসহ মেহমানদের আপ্যায়ন কোন কিছুতেই খুলুসিয়তের বিন্দুমাত্র ঘাটতি ছিলনা। বৃটেনের বিভিন্ন প্রান্ত থেকে হুজুরের হাতে গড়া আলেম-উলামাসহ হুজুরের অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা মাহফিলে যোগদান করেন। মাহফিলের দুটি বিষয় আমাকে অভিভূত করেছে। ১. আমার জানামতে সিরাজামমুনিরায় হুজুরের এই ১ম ঈসালে সওয়াব মাহফিলে হুজুরের নিজ পরিবারের কোন সদস্য কিংবা কোন আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন না। কিন্তু মাহফিলের প্রতিটা কার্যক্রমসহ বক্তৃতা বা আলোচনায় হুজুর সম্পর্কে যে দরদ বা অনুভূতি ছিল, তা আত্মার আত্মীয়তাকেও ছাপিয়ে গেছে। হুজুর যেরকম আল্লাহর ওয়াস্তে তার ছাত্রদেরকে ভালবেসেছিলেন, ছাত্ররা যেন সেই প্রতিদান ফিরিয়ে দিতে কোন অংশে পিছপা হতে রাজি নয়। এরকম খুলুসিয়ত এ জামানায় খুবই বিরল এখন। ২. হুজুর যেরকম আপন পীর-মুর্শিদের বাড়ীর ঈসালে সওয়াব মাহফিলে নিজেকে গুটিয়ে রাখতেন,(আমি হুজুরকে ছাহেব বাড়ীর পুকুরপাড়ে রুমাল বিছিয়ে কিংবা বালাই হাওড়ের ধূলাবালিতে বসে থাকতে দেখেছি) এই মাহফিলেও হুজুরের হাতে গড়া স্বনামধন্য আলেম উলামারা যারা নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত ও স্বীকৃত, তারাও সেভাবে নিজেদের রেপুটেশনকে গুটিয়ে নিয়েছিলেন। এমনকি ছিলনা কারো জন্য কোন বিশেষ চেয়ারের বরাদ্দ। ব্রিকলেন জামে মসজিদের খতিব,সিদ্দিকী হুজুর রহঃ এর সাবেক সহকর্মী ও লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাও: নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং সিদ্দিকি হুজুর রহঃ এর পরম স্নেহধন্য ছাত্র, বার্মিংহাম সিরাজামমুনিরা জামে মসজিদের পরিচালক হাফিজ সাব্বির ভাইয়ের সুনিপুণ পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন সায়্যিদ শায়খ জুবা ফাদি ইবনে আলী(সিরিয়া), বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মাওলানা মুফতি আশরাফুজ্জামান সাহেব, দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শিহাবুদ্দিন সাহেবসহ প্রমুখ উলামায়ে কেরামগন। অশ্রুসজল নয়নে বক্তারা হুজুরের সফল জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। যা পরিবেশকে বারবার সিক্ত করেছে। ব্যক্তিগতভাবে আমি এসব আলোচনা শুনার মাধ্যমে হুজুরের সংস্পর্শ অনুভব করেছি যা আমার কামনা ও কারণ ছিল সিরাজামমুনিরায় আসার। মনে হয়েছে যেন আমি কিছুটা হলেও হুজুরের কাছে আসতে পেরেছি। পরিশেষে বার্মিংহাম সিরাজামমুনিরা জামে মসজিদ কর্তৃপক্ষের কৃতজ্ঞতা আদায় করছি এরকম সুন্দর, সার্থক ও নূরানি একটি ঈসালে সওয়াব মাহফিল আয়োজন করার জন্য। আল্লাহ আপনাদেরকে দুনিয়া-আখেরাতে এর সর্বোত্তম জাজা দান করুন।একই সাথে আকুল গুজারিশ করছি যেন এর ধারাবাহিতা জারি থাকে প্রতি বছর। আল্লাহ পাক উস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুল কাইয়্যুম সিদ্দিকী হুজুরের দরজাকে বুলন্দ করুন এবং হুজুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।

লেখক: মুহাম্মদ নূরুল ইসলাম, হুজুরের এক নগণ্য ছাত্র,অক্সফোর্ড, ইউকে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top