logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

প্রবাসী স্বজনদের ওপর নির্যাতন ও গ্রেফতার বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন  

প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::

যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক শামসুল আলম লিটনের বড় ভাই নুর আলম চৌধুরী পারভেজ’কে গ্রেফতারের প্রতিবাদে, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর এর বাড়িতে হামলা ও ভাঙচুর এবং ভিন্নমতের ব্যক্তিদেরকে বেআইনীভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ লন্ডনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল ও ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল সভাপতি মোঃ রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল সেক্রেটারি নৌশিন মোস্তারী মিয়া সাহেবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। প্রধান বক্তা ছিলেন ব্যারিষ্টার আমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদিন ও সেক্রটারী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি মো: মাহবুব আলী খানসূর। সভায় অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করতে জাগরণী সংগীত পরিবেশন করেন রায়হান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ওলিউল্লাহ নোমান বলেন, বাংলাদেশে ভয়াবহ অবস্থা চলছে বিরোধী দলের ওপর। মিডিয়াতে আসছে কম কিন্তু তার চেয়ে অনেক বেশি নির্যাতনের স্বীকার হচ্ছে মানুষ যা আমরা জানিনা। শামসুল আলম লিটন সাহেবের ভাই নুর আলম চৌধুরীসহ অনেককে গুম ও গ্রেফতার করে সরকার বিরোধীদের মুখ বন্ধ করতে চায়।তারা আবার পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়।সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদেশে সব মিশনগুলোতে বলে দিয়েছেন যে সরকারের বিরুদ্ধে যারা কথা বলে, যারা সমালোচনা করে তাদের লিস্ট বানাতে।এসব উস্কানিমূলক বক্তব্যের কারণে দেশে গুম, খুন, গ্রেফতার ও নির্যাতন বেশি হচ্ছে।তিনি অবিলম্বে সবার মুক্তি দাবি করেন।

মানববন্ধনে প্রধান বক্তা ব্যারিষ্টার আমিন চৌধুরী বলেন, এই আওয়ামী সরকার বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। মামলা ছাড়াই গুম করে রেখেছে তাদের সন্তানদের। সাপ্তাহিক সুরমা পত্রিকা সম্পাদকের বড় ভাইকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে। তিনি তাকেসহ সকলের অবিলম্বে মুক্তির দাবি জানান।

ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর বলেন, সরকারের খুন, গুম ও দুর্নীতি নিয়ে কথা বললেই আমাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে হয়রানি করা হয়। আমাদের বাক স্বাধীনতা হরন করে। বর্তমান সরকার বিডিআর হত্যাকান্ডের মাধ্যমে ক্ষমতায় আসার পরপরই গুম খুনের রাজনীতি শুরু করে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অলিউল্লাহ, আলমুকাদ্দাছ, ব্যারিষ্টার আরমান ও আব্দুল্লাহ আল আজমি সহ অনেককেই গুম করেছে। যাদের সন্ধ্যান এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা যখন এদেশে কথা বলি তখন আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাদের বাড়ি ঘরে হামলা করে। গত ১৭ সেপ্টেম্বর আমার বাড়িতেও হামল করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন বলেন, সাপ্তাহিক সুরমা সম্পাদক ও লন্ডন প্রবাসী ছোটভাই শামছুল আলম লিটনের লেখালেখির কারণে বড়ভাই নুর আলম চৌধুরী পারভেজকে প্রথমে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে ১৫-১৬ জন নোয়াখালীর বাড়িতে এসে তুলে নিয়ে যান। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। সিলেট যুবদলের সেক্রেটারি মকসুদ আহমদকে রাতের আঁধারে গুম করার প্রচেষ্টা করা হয়। এর প্রতিবাদে জনগণ রাস্তায় নামলে পরে তাকে গ্রেফতার দেখানো হয়। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর এর বাড়িতেও হামলা করেছে আওয়ামীলীগ সন্ত্রাসীরা। তার কি এমন অপরাধ ছিল? আমি খোঁজ নিয়ে জেনেছি অনলাইনে লেখালেখি করা এবং অন্যায়ের প্রতিবাদ করার কারনেই তার বাড়িতে হামলা করা হয়। এছাড়া সাংবাদিক আবদুর রব ভুট্টোর ভাই আবদুল মুক্তাদির মনুকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অবিলম্বে গ্রেফতারকৃত সকলের মুক্তি দিতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সহসভাপতি মীরজা আবুল আহমেদ, মোঃ ইকবাল হোসেন ও মোঃ কামরুল হাসান রাকিব, প্রচার সম্পাদক মোহাম্মদ ফান্টু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদক রায়হান চৌধুরী, সহকারি লিগ্যাল সেক্রেটারী রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ বিন হোসাইন খান, মানবাধিকার কর্মী মোঃ মশিউর রহমান, মোঃ সালমান হোসেন মারজান, মোহাম্মদ আরাফাত হোসেন রনি, মোঃ তাজুল ইসলাম, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ সভাপতি আল আমিন, ফিনান্স সেক্রেটারি মোহাম্মদ মাসউদুল হাছান, অফিস সেক্রেটারি আবু জাফর মোহাম্মাদ আব্দুল্লাহ,প্রচার সম্পাদক সায়েম আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ওসমান গনি, মোঃ এমদাদুল হক, নির্বাহী সদস্য আব্দুল আলিম, সদস্য ওয়াহিদুজ্জামান, রোকতা হাসান,হুমায়ুন আহমেদ, মোহাম্মদ মনসুর উদ্দীন, মো: খায়রুল আলম, মোহাম্মদ ফাহিদুল আলম, মো: শাহাদাত হোসাইন, রাজু আহমেদ, মো: জামিল আহমেদ, নিয়াজ মোর্শেদ ও মারুফ আহমদ লায়েক প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top