logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত
রাসূলে পাক (সা.) এর আদর্শে জীবন গঠনই ঈদে মীলাদুন্নবীর মূল শিক্ষা- আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রকাশিত হয়েছে : 20 October 2022, 1:31 pm

বিশেষ প্রতিবেদক::

বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনবার্ষিকী পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের দ্যা এট্রিয়াম কনফারেন্স হলে গত ১৬ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হয়েছে গ্রান্ড মিলাদুন্নবী কনফারেন্স।

আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট আল্লামা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গ্রান্ড কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিসে হিজায শায়েখ সায়্যিদ মুহাম্মদ বিন আলাওয়ী (রহ.) এর জামাতা, বিশ্বনবী (সা.) এর বংশধর, হযরত শায়েখ সায়্যিদ মা‘আন আল হাসানী আল-ইদ্রিসী, আনজুমানে আল ইসলাহ ইউকের সাবেক প্রেসিডেন্ট শাইখুল হাদীস হযরত আল্লামা আবদুল জলিল।

প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, রাসূলে পাক (সা.) হলেন আল্লাহ রাব্বুল আলামীনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাঁর নসবকে আল্লাহ রাব্বুল আলামীন পুত-পবিত্র রেখেছেন। তাঁর খান্দান, তাঁর আলোচনা এবং তাঁর মর্যাদাকে সমুন্নত করেছেন। তিনি বলেন, সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলের জীবনকে প্রত্যক্ষ করেছেন, তাঁর আখলাক, তাঁর চরিত্র, তাঁর সৌন্দর্য, তাঁর মু‘জিযা সবকিছুই তাঁদের চোখের সামনে সংগঠিত হয়েছে। এজন্য তাঁদের জন্য আলাদাভাবে ঈদে মীলাদুন্নবী উদযাপনের প্রয়োজনীয়তা ছিলনা। তাঁদের জীবনের প্রতিটি মুহুর্তই ছিল ঈদে মীলাদুন্নবী। শত শত বছর পর এই উম্মত যখন নবীর আদর্শ, নবীর ভালোবাসা এবং নবীর অনুসরণ থেকে দূরে সরে গিয়েছে তখন তাঁদের মাঝে এই আদর্শ, ভালোবাসা এবং অনুসরণকে পূণরুজ্জিবীত করতেই ঈদে মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করা হয়। তিনি বলেন, রাসূলে পাক (সা.) এর আদর্শে জীবন গঠনই ঈদে মীলাদুন্নবীর মূল শিক্ষা।

আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান ও কাউন্সিল মেম্বার হাফিয মাওলানা আনহার আহমদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা শিহাব উদ্দিন, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, বৃটিশ মুসলিম স্কুল বার্মিংহাম এর প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী, মুসলিম শারিয়াহ কাউন্সিল ইউকের হেড মুফতি মাওলানা মুফতি মারুফ আহমদ, দারুল হাদীস লাতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিল মেম্বার মাওলানা আবদুল আউয়াল হেলাল, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা আবদুল ওয়াসি আরিফ, মাওলানা রাফি আহমদ প্রমুখ।

কারী সুফিয়ান বিল্লাহ ও কারী নাবিল উদ্দীন খান এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল ইসলাহ ইউকের উপদেষ্টা আলহাজ বশির উদ্দিন, আলহাজ আরজু মিয়া, কারী আবদুল কাদির, হাজী আবদুর রহীম, আলহাজ ইমদাদ হোসাইন, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের প্রেসিডেন্ট মুফতী ইলিয়াস হোসাইন, সেক্রেটারি মাওলানা মুফতী আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা হাফিয কয়েছুজ্জামান, লাতিফিয়া উলামা সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবদুল মালিক, জেনারেল সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা শামসুদ্দীন নূরী, সিরাজাম মুনীরা জামে মসজিদ বার্মিহামের পরিচালক হাফিয সাব্বির আহমদ, তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি দুলাল আহমদ, সাবেক সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ, স্থানীয় কাউন্সিলর সাঈদ আহমদ, মিয়ারবাজার শাহ চান্দ শাহ কালু আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুক্তাদির খান, আনজুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ আবদুল কুদ্দুছ, সেক্রেটারি আলহাজ সদরুল ইসলাম, ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ আবদুস সালাম, সেক্রেটারি মিযান খান, ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিয মাওলানা ফারুক আহমদ, আলহাজ বদরুল ইসলাম, আফতাব আহমদ, কারী শরীফ উদ্দীন, হাফিয মাওলানা বাহলুল আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, হাফিয আবদুল হাকীম, মাওলানা এমএ বাছিত আশরাফ, মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ জসিম উদ্দীন, হাফিজ আসকির মিয়া, হাজী সিরাজ খান, মাওলানা বেলালুর রহমান, মাওলানা আবুল কালাম, মাস্টার আবদুল মুহিত, শাহ কামরুজ্জামান, মোহাম্মদ রুহুল আমীন, হাফিজ আবদুল বাছিত, মাওলানা লুকমান আবদাল প্রমুখ।

বক্তব্যের ফাঁকে ফাঁকে সুললিত কন্ঠে নাতে রাসূল (সা.) গেয়ে শ্রোতাদের মন ও মনন ইশকে রাসূলে ভরিয়ে তুলেন প্রখ্যাত নাশীদ শিল্পী মাওলানা কায়েদ উদ্দীন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আবদুল মুহিত, কারী আবুল খায়ের প্রমুখ।

গ্রান্ড কনফারেন্সে ইউকের বিভিন্ন শহর থেকে আনজুমানে আল ইসলাহর নেতা-কর্মী, উলামায়ে কিরামসহ সহস্রাধিক নবী প্রেমিক মুসলিম জনতা উপস্থিত হন। গ্রান্ড ঈদে মীলাদুন্নবী (সা.) কনফারেন্স উপলক্ষে রাসূলে পাক (সা.) এর উপর দশ মিলিয়ন দুরুদ পাঠের উদ্যোগ নেওয়া হয় এবং এতে ব্যাপক সাড়া মিলে এবং দশ মিলিয়ন এর বেশি দুরুদ পাঠের রিপোর্ট পাওয়া যায়।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top