logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বার্মিংহামে ফুলতলী ছাহেব (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ১১:৩০ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী ইলমে কুরআনের আলো ছড়িয়েছেন শায়িখ আল্লামা ফুলতলী (র.) – সায়্যিদ শায়িখ আহমেদ সাদ

ক্বলব পবিত্র রাখাই হচ্ছে হযরত ফুলতলী (র.) এর অন্যতম শিক্ষা -সায়্যিদ ফাদি যুবা ইবনে আলী 

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে গতকাল (২৭ ডিসেম্বর) মঙ্গলবার ব্রিটেনের অন্যতম ইসলামী মারকায বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈসালে সাওয়াব মাহফিল।

সিরাজাম মুনিরার প্রিন্সিপাল সিরিয়ার প্রখ্যাত ইসলামিক স্কলার সায়্যিদ শায়িখ ফাদি যুবা ইবনে আলীর সভাপতিত্বে ও পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিশরের প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ শায়িখ আহমেদ সাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শায়িখ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব (র.) বিশ্বব্যাপী ইলমে কুরআনের আলো ছড়িয়েছেন। তিনি প্রথমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখেছেন, তৎকালীন হারামাইন শরীফের ইমাম শায়িখ আহমদ হিজাজী মক্কী (র.) ছিলেন তাঁর কিরাতের এক সনদের উস্তাদ। এরপর তিনি ধীরে ধীরে গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে বিশ্বব্যাপী কুরআনের বিশুদ্ধ তেলাওয়াতের যে আলো ছড়িয়েছেন তা আজ বিশ্বের বিস্ময়। তিনি বলেন, ফুলতলী (র.) দীর্ঘ জীবন পেয়েছিলেন, তিনি তাঁর জীবনের একটি মুহুর্তও অযথা ব্যয় করেননি। তিনি ব্যস্ত ছিলেন দ্বীনি দাওয়াতের কাজে, খেদমতে খালকে। তিনি সারা জীবন মানুষদেরকে সীরাতে মুস্তাকিমের পথে আহবান করেছেন। আজ বিশ্বব্যাপী তাঁর দ্বীনি খেদমতগুলো বিস্তৃত।

সভাপতির বক্তব্যে সায়্যিদ শায়িখ ফাদি যুবা ইবনে আলী একখানা হাদীস উদৃত করে বলেন, “আততুহুরু শাত্বরুল ইমান” এখানে পবিত্রতার অর্থ শুধু অযু কিংবা কাপড় পবিত্রকরণ নয়। বরং “আততুহুর” অর্থ হচ্ছে ক্বলবের পবিত্রতা । আর শায়িখ আল্লামা আব্দুল লতিফ ফুলতলী (র.) মানুষদেরকে ক্বলব পবিত্র রাখারই শিক্ষা দিতেন। তিনি মানুষের মাঝে তাযকিয়ায়ে নফস ও মুহাব্বাতের শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, শায়িখ আল্লামা ফুলতলী (র.) এর দ্বীনি মিশন আজ সফল। প্রাচ্য থেকে পাশ্চাত্যে তাঁর দ্বীনি খেদমত দিন দিন বেড়েই যাচ্ছে। তাঁর সন্তানগণও থেমে নেই। শায়িখ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ও শায়িখ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ইউরোপ আমেরিকার দেশগুলোতে দ্বীনি দাওয়াতী কাজে নিরলস কাজ করে যাচ্ছেন, এটা ফুলতলী (র.) এর অন্যতম সফলতা।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশের সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, দারুল হাদীস নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান ও দারুল হাদীস লন্ডনের মুহাদ্দিস মাওলানা আশরাফুর রহমান।

সন্ধ্যা ৭ টা থেকে শুরু হওয়া মাহফিলের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে খাজেগান, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। এতে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মুরীদিন মুহিব্বিন সহ বিপুল সংখ্যক আশিকানে আউলিয়া ও মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব জসিম উদ্দিন, শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রির চেয়ারম্যান আলহাজ্জ মুতাচ্ছিম আলী সিতু মিয়া, নর্থাম্পটনের বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্জ আব্দুর রহীম, আনজুমানে আল ইসলাহ ইউকের নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, হাফিজ মাওলানা করিমুল ইসলাম, আহলুল মুহাব্বাহ ইউকের পরিচালক কারী মুহাম্মদ মাহফুজ, মাওলানা রুহুল আমীন, মাওলানা হুছাম উদ্দিন আল হুমাইদি, মাওলানা আখতার হোসাইন জাহেদ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মাসুম আহমদ, হাফিজ মোঃ দেলওয়ার হাসান সুমন, হাফিজ মাওলানা শামসুল আলম, কারী আহমদ আলী, মাওলানা দুলাল নূর, হাফিজ সুহেল আহমদ ও মাওলানা লিয়াকত হোসেন প্রমূখ।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top