বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে সাবেক সফল চেয়ারম্যান মিলাদ হোসেন
প্রকাশিত হয়েছে : 27 May 2023, 9:16 pm
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সিলসিলায়ে ফুলতলীর অন্যতম খাদেম, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মিলাদ হোসেন সাহেব যুক্তরাজ্য সফরে গিয়ে শুক্রবার বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে পবিত্র জুমআর নামাজ আদায় করেন।
নামাজ শেষে ওনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের খতিব সায়্যিদ শেখ ফাদী যোবা ইবনে আলী, পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব কাজী মুহাম্মদ নানু মিয়া, আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ। উপস্থিত ছিলেন ইমাম ক্বারী আহমদ আলী, মাওলানা শামসুল ইসলাম, মুহাম্মদ ফয়সল আহমদ চৌধুরী, মুহাম্মদ আব্দুল হালিম, মুহাম্মদ আরিফ বিল্লাহ্।







