logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বাচ্চা পার্টিকে দলগঠনে সুবিধা দিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে- এম নাসের রহমান

প্রকাশিত হয়েছে : 5 June 2025, 8:48 pm

কুলাউড়া প্রতিনিধি:: 

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন – সবচেয়ে ভয়ংকর ফ্যাসিস্টকে উৎখাত করা হয়েছে। অনেক বলে এ ফ্যাসিস্টকে উৎখাতে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। হতে পারে, কারণ বিগত সাড়ে পনেরটা বছর দেশ পুরোপুরি ভারতের কব্জায় ছিল। সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। এ-ই জুলাই অভ্যূত্থানে যে সরকার এসেছে এসরকার নির্বাচনের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তাদের হাতে আরও দুটি দায়িত্ব এসে পড়েছে। এ-ই যে পনেরশ মানুষ শেখ হাসিনা হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। প্রায় ত্রিশ হাজার মানুষ আহত হয়েছে। চোখ নাই। হাত নাই। পা নাই। এই মানুষ গুলি একটা বিচার চায়। আর বিগত সাড়ে পনের বছরে হাসিনার দু:শাসনে সরকারের সব প্রতিষ্ঠান সর্বনাশ করে দিয়ে গেছে। একেবারে সরকারি কর্মকর্তা,পুলিশ, সেনাবাহিনী, সুপ্রিম কোর্ট,অধীনস্থ আদালত পর্যন্ত কোথাও বাকি ছিল না। সব নন্ট করে আওয়ামী পন্থী করে দিয়ে গেছে। ভবিষ্যতে যাতে এধরণের কাজ কেউ করতে না পারে সেজন্য সংস্কারগুলি হাতে নেওয়া হয়েছে এবং এগুলো খুবই ভালো। তিনি বলেন,সাংবিধানিক সংস্কার ছাড়া বাকি যা সংস্কার যতগুলি যেমন পুলিশ, নির্বাচন কমিশন, দুর্নীতিদমন,বিচারালয় আর যা যা করা হয়েছে সব গ্রহণযোগ্য এবং এগুলি চাইলে এক থেকে দুইমাসের মধ্যে বাস্তবায়ন করে নেয়া যায়।

বুধবার (৪ জুন) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

নাসের রহমান বলেন, আজকাল দেশে নির্বাচন নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। মফস্বল টাউন গ্রামাঞ্চল যারা থাকেন তারা সবাই নির্বাচন চান। আর শহরের ভিতরে যারার মোবাইল ফোন আছে, এদের একটি অংশ যাদের ফেসবুক আছে ওই ফেসবুক ওয়ালারা দেশে নির্বাচন চান না। ফেসবুক খুলে কমেন্টে দেখবেন তারা নির্বাচন চায় না তারা পাঁচবছর ডক্টর ইউনুস কে চায় বলে কমেন্ট করে পোস্ট করে। এরা হলো ফেসবুক ভোটার।
নাসের বলেন,দেশের মোট ভোটার হলেন সাড়ে ১২ কোটি। আর ফেসবুক ভোটার হচ্ছে ৫০ লাখ বা আরও কম। এর মধ্যে একটি অংশ সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে। তাহলে ১২ কোটির ওপরে যেসব ভোটার রয়েছেন তার তো কোন কথা বলেননি। তারা কি কেউ ফেসবুকে বলেছেন যে আমি নির্বাচন চাই না। আসলে নির্বাচন দেশের মানুষ সবাই চায়। কারণ বিগত সাড়ে পনের বছর দেশের মানুষ তাদের ভোট দিতে পারেনি। তারা তাদের পছন্দের সরকার গঠন করতে পারেনি।

তিনি বলেন,অন্তর্বর্তী কালীন সরকার বলতে বুঝায় ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর। এর বেশি না। এর বেশি হলে এটা অন্তর্বতীকালীন সরকার নয়। এটাকে অন্য কোনো সরকারের নাম দিতে হবে।

নির্বাচন ডিসেম্বরে না হওয়ার কোন কারণ নাই। দেশের প্রায় সবদল ডিসেম্বরে নির্বাচন চায়। কিন্তু ডক্টর ইউনুস এব্যাপারে চুপ। তিনি শুধু বলেন ডিসেম্বর থেকে জুনে নির্বাচন। জুনের একদিন পরে যাবেন না। কিন্তু তিনি রোডম্যাপ দিতে চাচ্ছেন না। সেজন্য দ্বন্দ্বটা লেগেছে। তিনি শুধু নির্বাচনের মাসটা বলে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু তিনি তা করছেন না।

নাসের বলেন,বাচ্চাদের একটা দল আছে। ন্যাশনাল চিলড্রেনস পার্টি। জাতীয় শিশু পার্টি। এই শিশু পার্টিদের সবাইর বয়স হল ২৭ থেকে ২৮। তারা যে একেকজন যে একেক কথা বলে মনে হয় শেরে বাংলা এ কে ফজলুল হক,হোসেন সরওয়ার্দী,মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে হার মানাবে। এসব কথা তো ২৭ / ২৮ বছরের ছেলেদের মুখ থেকে বের হওয়ার কথা না। আমি খুঁজে বের করলাম,এরা হল মাউথ পিস। এদের পিছনে দুই চারজন তাত্বিক লোক আছেন । তারা আগে শিখিয়ে বলে দেয় কখন কোন কথা বলতে। এরা হল দাবা খেলার গু টি। এই বাচ্চা পার্টিকে দলগঠনে সুবিধা দিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা সরকারে ভেতরে থেকে দল বানিয়ে নির্বাচনে সুবিধা নিতে চায়। এদের যতই হৃষ্টপুষ্ট করা হয় তারপরও কোন ভোট পাবে না।

ইউনিয়ন বিএনপির আহবায়ক খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিধান চন্দ্র দে’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, আলহাজ্ব আব্দুল মুকিত ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শওকতুল ইসলাম শকু।

এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান,যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল,আহবায়ক কমিটির সদস্য শামীম আহমেদ চৌধুরী ও হারুন মিয়া প্রমুখ।

এর আগে অতিথিদের সাথে নিয়ে সম্মেলনের উদ্ভোধন করেন কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খাঁন।

সম্মেলন শেষে কাউন্সিলে গোপন ব্যালেটে আগামী দুই বছরের জন্য সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী সভাপতি, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল সাধারণ সম্পাদক এবং আহরারুজ্জান আকরার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top