মৌলভীবাজার জামায়াতের সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার সাবেক আমীর, প্রবীণ রাজনীতিবিদ, লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব অদ্য ১৮জুন, সন্ধ্যা ছয়টা দশ মিনিটে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ইন্তেকালে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী এক যুক্ত বিবৃতিতে হৃদয়ের সমস্ত শ্রদ্ধা ও আবেগ উজাড় করে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন,অমায়িক ব্যবহারের অধিকারী মৌলভীবাজার জেলার ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের এ খাদেমকে আল্লাহ কবুল করুন, মহান আল্লাহ তা’য়ালা মাফ করুন, ক্ষমা করুন ও রহম করুন। আজীবন ইসলামের বিরাট এ খেদমতকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাক্বাম দান করুন।দেশে ও প্রবাসে অবস্থানরত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন এবং দ্বীনের পথের সহযাত্রীদের সাবরে জামিল দান করুন।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার মৌলভীবাজার এসেছেন ও সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ভাইয়ের জানাজায় শরিক হবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার সাবেক আমীর ও প্রবীণ রাজনীতিবিদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ভাই অদ্য ১৮ জুন, সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ২ঃ৩০ মিনিটে মৌলভী বাজার টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সর্বস্তরের জনগণকে মরহুমের জানাজায় শরিক হওয়ার জন্য সংগঠনের ও পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।
মৌলভীবাজার -৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ব্যক্তিগত সমবেদনা প্রকাশ করেন। এছাড়া আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শোক প্রকাশ করেছেন।






