logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মাওলানা মামুনুল হকের গ্রেপ্তার দাবি উদীচী সভাপতির, পরে দুঃখ প্রকাশ 

প্রকাশিত হয়েছে : 1 August 2025, 6:44 pm

নিজস্ব প্রতিবেদক::
রংপুরের গঙ্গাচড়ায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতনের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সভাপতি জহর লাল দত্ত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার শহরের চৌমুহনায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা কমিটি।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী জেলা সভাপতি জহর লাল দত্ত এবং সঞ্চালনায় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রাজীব সূত্রধর।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, জেলা সহসভাপতি রামেন্দ্র চন্দ্র দাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সংগঠক অ্যাডভোকেট আবুল হাসান, যুব ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনতোষ দাস, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি জ্যোতিষী মোহন্ত প্রমুখ।
বক্তারা বলেন, একটি কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ঘরে হামলা চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে আগে থেকেই জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং মাইকিং করে উসকানিমূলকভাবে জনতা জড়ো করে হামলার পথ তৈরি করা হয়েছে।
তারা অভিযোগ করেন, সরকারের ‘মব তোষণনীতি’ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলেই এ ধরণের সাম্প্রদায়িক হামলার ঘটনা বারবার ঘটছে। বক্তারা অবিলম্বে গঙ্গাচড়ার হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পূর্ববর্তী হামলার বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।
সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে জহর লাল দত্ত ঘটনার উসকানিদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলে তার গ্রেপ্তারের দাবি জানান। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামপন্থীদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। রাতে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়ে বিক্ষোভ মিছিল বের করে মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানানো হয়।
পরে নিজের ফেসবুক একাউন্ট থেকে ভিডিও বার্তায় জহর লাল দত্ত বলেন, “আজকের সমাবেশে উদীচীর সভাপতি হিসেবে যে বক্তব্য দিয়েছি, তা অনাকাঙ্ক্ষিত। আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করছি। এটি মন থেকে মুছে ফেলুন। ভবিষ্যতে এমন হবে না।”

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top