logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত হয়েছে : 19 August 2025, 7:39 pm

নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজার পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে নানা অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়ির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে জেলা বিএনপি।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পক্ষ থেকে এক চিঠিতে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ১৬ জুলাই ২০২৫ ইং তারিখের পৌর বিএনপি’র বর্ধিত সভা ও ১৪ আগষ্ট সদস্য সচিব-এর বাসভবনে সভার সিদ্ধান্ত অমান্য করে আপনাদের নিম্ন বর্ণিত কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র বিরোধী। বিগত সাত মাসে মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২টি ওয়ার্ড কমিটি গঠন করেছেন। বাকী ৭টি ওয়ার্ড কমিটি গঠন করতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীগন অবহিত হলেন একদিনে ৭টি ওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করেন।আপনারা তিনজন কে নিয়ে নিম্ন স্বাক্ষরকারীগন আলাপ আলোচনা করে তিন দিনে ৭টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য মনোনয়ন পত্র বিক্রয়, ভোট গ্রহনের তারিখ নির্বাচন পরিচালনা কমিটি সহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ভোটার তালিকা জেলা আহবায়ক ও সদস্য সচিব কে হস্তান্তর না করা।

জেলা আহবায়ক ও সদস্য সচিবের নির্দেশনা অনুসরণ না করে আপনারা ভোট গ্রহনের তারিখ, মনোনয়ন পত্র বিক্রয়, মনোনয়নপত্র ফরমের অতিরিক্ত মূল্য নির্ধারণ, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করে জেলা আহবায়ক ও সদস্য সচিবের মতামতের ভিত্তিতে করা হয়েছে মর্মে চিঠি দিয়েছেন, যা আদৌ সত্য নয়। তাছাড়া ভিন্ন ভিন্ন ভোটার তালিকা প্রকাশ করেছেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। যেখানে ত্যাগীদের মূল্যায়ন না করে ফ্যাসিষ্টদের দোষর, অন্য দলের লোকদেরকে সদস্য করা হয়েছে মর্মে সুনির্দিষ্ট তথ্য প্রমান রয়েছে।

এ কারণে, জেলা বিএনপির পক্ষ থেকে মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়ির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যাখ্যা না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত ড. এ.জেড.এম জাহিদ হোসেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গ‌উছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য।

এবিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, দল পুনর্গঠন কার্যক্রমে তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষেরে পালন করবো। সেই আলোকে তারা যেটা করেছে, তারা এটা ঠিক করেন নাই। এটা ঠিক করতে পারলে আমরা তাদের নিয়ে বসবো। তাদের মনে রাখতে হবে, এটা জেলা সদরের পৌরসভা। এটা জেলার ক্যাপিটাল। এখানে যদি অনিয়ম হয়, গঠনতান্ত্রিক পক্রিয়া মানা না হয় তাহলে অন্যান্য পৌরসভা ও উপজেলা এটা অনুসরণ করবে। আমরা এটা হতে দেবো না।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top