logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

ষোড়শ সংবিধান সংশোধন বিল পাস
বিচারকদের অভিশংসন ক্ষমতা পেল সংসদ

প্রকাশিত হয়েছে : 18 September 2014, 4:56 am

NationalParliamentofBangladesh_jpg(1)

পূর্বদিক ডেস্ক ::

সংবিধানের ষোড়শ সংশোধনী বিল-২০১৪ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। এর মধ্য দিয়ে ৪০ বছর পর সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত হলো।
বিরোধী দল জাতীয় পার্টিও বিলের পক্ষে ভোট দিয়েছে। শেষ পর্যন্ত¯ সরকারি ও বিরোধী দলের সদস্যদের বিপুল হর্ষধ্বনি এবং দফায় দফায় টেবিল চাপড়ানোর মধ্য দিয়ে বিলটি পাস হয়। এখন রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করলে তা সংবিধানের অংশ হবে।
বিল পাসের সময় সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় পার্টি-জেপির সভাপতি, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন সংসদে উপস্থিত ছিলেন না।
বিল-সম্পর্কিত আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক অঙ্গীকার করে বলেন, শেখ হাসিনার সরকার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের নিয়োগ বিধিমালা নিশ্চয়ই করবে।
রাত সাতটা ৪০ মিনিটে আইনমন্ত্রী বিলটি বিবেচনায় নেওয়ার জন্য স্পিকারের অনুমতি প্রার্থনা করেন। এরপর বিলের ওপর দেওয়া নোটিশ নিষ্পত্তি শেষে রাত ১১টা নয় মিনিটে তা বিভক্তি ভোটে পাস হয়। বিলের পক্ষে ভোট পড়ে ৩২৭টি, বিপক্ষে কোনো ভোট পড়েনি। এর আগে বিলের দফা ও সংশোধনী প্রস্তাবের ওপর বিভক্তি ভোট হয়। তা ৩২৮-০ ভোটে পাস হয়। বিলটি পাস হতে সময় লেগেছে মোট তিন ঘণ্টা ৩১ মিনিট। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হতে সময় লেগেছিল তিন ঘণ্টা পাঁচ মিনিট।
বিলটি পাসের আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। জনমত যাচাইয়ের বিষয়টি ভোটে দেওয়া হলে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদসহ নোটিশদাতাদের অনেকেই তাঁদের নোটিশের বিপক্ষে ভোট দেন। এ নিয়ে সরকারি দলের সাংসদেরা কিছুক্ষণ হাসাহাসিও করেন।
গতকাল বিল নিয়ে আলোচনার সময় রাত সাড়ে আটটায় হঠাৎ করে সংসদের শব্দযন্ত্র বিকল হয়ে যায়। পরে ঠিক হলেও সব মাইক কার্যকর ছিল না। যে কারণে অনেকের বক্তব্য স্পষ্ট শোনা যায়নি।
৭ সেপ্টেম্বর আইনমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
পাস হওয়া বিলে ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে দফা ২-এ বলা হয়েছে, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্যসংখ্যার দুই-তৃতীয়াংশ গরিষ্ঠ সদস্যের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ করা যাবে।
৩ দফায় বলা হয়েছে, সাংসদদের প্রস্তাব-সম্পর্কিত এবং বিচারকের অসদাচরণ ও অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে। ৪ দফায় বলা হয়েছে, কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।
এর আগে ১৯৭৫ সালের জানুয়ারিতে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত হয়েছিল। এরপর সামরিক ফরমানের দ্বারা পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত হয়। প্রধান বিচারপতি ও অপর দুজন জ্যেষ্ঠ বিচারপতি নিয়ে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।
২০১২ সালে সড়ক ভবনকে কেন্দ্র করে আদালতের একটি রায় নিয়ে সংসদে বিরূপ সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে একজন বিচারক সংসদ ও স্পিকারকে নিয়ে মন্তব্য করলে সেই সময় সাংসদদের অনেকেই বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার দাবি তোলেন। এ নিয়ে স্পিকার পরে একটি রুলিংও দেন।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি আইনের দ্বারা নির্ধারিত হবে। আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো বিচারককে অপসারণ করা যাবে না। বিলটি আইনে পরিণত হলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়বে।
বিলের ওপর আলোচনা: বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ, কাজী ফিরোজ রশীদ, এম এ হান্নান, ইয়াহইয়া চৌধুরী, রওশন আরা মান্নান, নুরুল ইসলাম, জাসদের মইন উদ্দীন খান বাদল, বিএনএফের আবুল কালাম আজাদ, স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, হাজি মো. সেলিম, তাহজীব আলম সিদ্দিকী ও আবদুল মতিন।
বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, হাজি মো. সেলিম, তাহজীব আলম সিদ্দিকী, আবদুল মতিন, জাতীয় পার্টির এম এ হান্নান, ইয়াহইয়া চৌধুরী ও রওশন আরা মান্নান এবং বিএনএফের আবুল কালাম আজাদ।
এ-সম্পর্কিত আলোচনায় বেশির ভাগ সদস্য বলেন, বিলটি তড়িঘড়ি করে আনা হয়েছে। তাই এ বিষয়ে জনমত নেওয়া দরকার। রওশন এরশাদ বলেন, যাঁরা সংবিধানে এই অনুচ্ছেদটি জুড়েছিলেন, তাঁরাই এখন এর বিরোধিতা করছেন। জনমনে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগেই বিচারপতি নিয়োগের আইন করা হলে ঝামেলা কমে যেত।
এইচ এম এরশাদ তাঁর প্রস্তাবের ওপর আলোচনা শুরু করার পরপরই শব্দযন্ত্র বিকল হয়ে পড়ে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় সাংসদদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা অপেক্ষা করুন। ওরা দেখছে।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের দিকে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ সংবিধান সংশোধন বিল পাস হচ্ছে। তোমরা এগুলো দেখবে না!’
তখন সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল নিজের আসন ছেড়ে অধিবেশনকক্ষের বাইরে চলে যান। পাঁচ মিনিট পর শব্দযন্ত্র আংশিকভাবে ঠিক হলেও সব মাইক কাজ করেনি। ফলে শেষ পর্যন্ত কারও বক্তব্য স্পষ্ট শোনা যায়নি।
এরশাদ শুরুতে বলেন, ‘বিলটিকে সঠিক বললে গৃহপালিত হয়ে যাই। মানি না, মানব না বলে যদি ওয়াকআউট করি, হরতাল করি, তাহলে সত্যিকার অর্থে বিরোধী দল হতে পারব। মধ্যরাতে টক শোতেও প্রশংসা পাব। কিন্তু মধ্যরাতে কে কী বলল, আমরা সেটা ভাবি না। আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সংবিধানের পক্ষে, সেই অনুযায়ী কাজ করি। তার পরও এটি একটি স্পর্শকাতর বিল। কথা হচ্ছে, এ বিলটি পাস হলে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে কি না। এ বিষয়ে আমার অভিজ্ঞতা বেশি। আমরা মনে করি, এই ক্ষমতা সংসদের কাছে থাকা উচিত। তবে জনগণকে বিষয়টি জানানো উচিত।’
আইনমন্ত্রী বলেন, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করার পক্ষে নই। এক বালতি দুধে খারাপ কিছু পড়লে পুরো দুধই নষ্ট হয়ে যায়। বিচার বিভাগ নিশ্চয়ই অনুধাবন করবেন, আমরা তাঁদের রক্ষা করতে চাই। তাঁদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে চাই। বিলটি নিয়ে মন্ত্রিসভা ও সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। সুতরাং জনমত যাচাইয়ের প্রয়োজন নেই।’
বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টি, সরকারের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ এবং স্বতন্ত্র ১৫ জন সদস্য মোট ৩০টি সংশোধনী প্রস্তাব দেন।
এর মধ্যে রুস্তম আলী ফরাজী বিচারকদের চাকরির বয়স ৭০ করার প্রস্তাব দেন। ফিরোজ রশীদ জুডিশিয়াল ইনভেস্টিগেশন কাউন্সিল গঠনের প্রস্তাব দেন।
ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, মোস্তফা লুৎফুল্লাহ, শেখ হাফিজুর রহমান, টিপু সুলতান ও ইয়াসিন আলী, জাসদের শিরীন আখতার ও নাজমুল হক প্রধান এবং রুস্তম আলী ফরাজী বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়নের বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
কিন্তু সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
শেষ পর্যন্ত স্পিকার বিলটি পাসের জন্য ভোটে দিলে প্রথমে তা কণ্ঠভোটে গ্রহণ করা হয়। পরে বিভক্তি ভোটের মাধ্যমে সেটি পাস হয়। বিভক্তি ভোটের সময় সাংসদেরা তাঁদের আসন ছেড়ে ‘হ্যাঁ’ লবিতে গিয়ে নির্ধারিত ব্যালটে স্বাক্ষর দিয়ে ভোট দেন।

জাতীয় এর আরও খবর
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top