logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এখনো ঘণ্টায় ঘণ্টায় বাজে আলী আমজাদের ঘড়ি

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২১, ৩:২৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি::

সিলেটের ঐতিহ্যের স্মারক আলী আমজাদের ঘড়ি। ১৮৭৪ সাল থেকে সিলেট নগরের কিন ব্রিজের উত্তর অংশের প্রবেশমুখে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ঘড়িটি। এক ঘণ্টা পরপরই ঘণ্টা বাজিয়ে নগরবাসীকে সময় জানান দিচ্ছে ঘড়িটি। সববয়সী মানুষের কাছে পরিচিত এই ঘড়িটি দেখতে অনেক পর্যটকও আসেন।

জানা গেছে, ১৮৭৪ সালে তৎকালীন বড় লাট লর্ড নর্থব্রুক সিলেট সফরে এসেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে ওই বছর মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন। নামকরণ করেন নিজের ছেলে আলী আমজাদ খানের নামে। সেই থেকে এটি আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত।

গবেষকদের কেউ কেউ মনে করেন, ভারতের দিল্লির চাঁদনী চক থেকে অনুপ্রাণিত হয়ে নবাব ঘড়িটি স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। তাদের মতে, সেই সময়ে সিলেটে ঘড়ির প্রচলন তেমন ছিল না। ফলে এ ঘড়ি থেকেই সময় জানতে পারত শহরের বেশির ভাগ মানুষ।

কিন ব্রিজ এলাকায় আলী আমজাদের ঘড়িঘরের পাশে গিয়ে দেখা যায়, এক ঘণ্টা পর পর ঘণ্টা বাজিয়ে নগরবাসীকে সময় জানান দিচ্ছে ঘড়িটি। তবে ঘড়িঘরের সামনে এবড়োথেবড়োভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে সিটি করপোরেশনের বিভিন্ন গাড়ি। এতে করে একদিকে যেমন ঐতিহ্যের স্মারক ঘড়িটি ঢাকা পড়ছে অন্যদিকে ওই এলাকার সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে।

ঘড়িটির দেখভালের দায়িত্বে থাকা সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আলী আমজাদের ঘড়ির দৈর্ঘ্য ৯ ফুট ৮ ইঞ্চি এবং প্রস্থ ৮ ফুট ১০ ইঞ্চি। নিচ থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ১৩ ফুট, ছাদ থেকে ঘড়ি অংশের উচ্চতা ৭ ফুট, ঘড়ির ওপরের অংশের উচ্চতা ৬ ফুট। মোট উচ্চতা ২৬ ফুট। ঘড়িটির ডায়ামিটার আড়াই ফুট এবং ঘড়ির কাঁটা ২ ফুট লম্বা। লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতি তৈরি করা হয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় পাকিস্তানি সেনারা ঘড়িটি বিধ্বস্ত করে দেয়। মুক্তিযুদ্ধের পর কিছু সংখ্যক প্রবাসী, এরপর তৎকালীন সিলেট পৌরসভা কর্তৃপক্ষ এটি সচল করতে উদ্যোগী হয়। এরপর থেকে ঘড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সিলেট সিটি করপোরেশন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী বলেন, আলী আমজাদের ঘড়ি সিলেটবাসীর কাছে এখন ঐতিহ্যবাহী একটি স্থাপনা। দূরদুরান্ত থেকে পর্যটকরাও বিশাল এ ঘড়ি দেখতে আসেন। এর নান্দনিক স্থাপনা পর্যটকদের মুগ্ধ করে। কিন্তু দৃষ্টিনন্দন ওই ঘড়িঘরের সামনে এবড়োথেবড়োভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে সিটি করপোরেশনের বিভিন্ন গাড়ি। এতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিনষ্ট হচ্ছে এর সৌন্দর্য।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ঘড়িটি বর্তমানে সচল আছে। ২০১৬ সালে দুই লাখ টাকা ব্যয় করে ঘড়িটি মেরামত করা হয়েছে। আমরা নিয়মিত ঘড়িঘরের দেখভাল করছি।

ঘড়িঘরের সামনে সিটি করপোরেশনের গাড়ি রাখার বিষয়ে তিনি বলেন, আমাদের জায়গা সংকট, যে কারণে গাড়িগুলো এখানে রাখা হচ্ছে। তবে শিগগিরই আমাদের গ্যারেজ নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। গ্যারেজ হয়ে গেলেই গাড়িগুলো সরানো হবে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া পরিদর্শন, অবৈধ বালু উত্তোলনে কঠোর হুঁশিয়ারি
শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া পরিদর্শন, অবৈধ বালু উত্তোলনে কঠোর হুঁশিয়ারি
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
শ্রীমঙ্গলে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শ্রীমঙ্গলে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সিকৃবিতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উপহারের চারা রোপণ, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা
সিকৃবিতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উপহারের চারা রোপণ, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা
শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ উৎসব
শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ উৎসব
প্লাস্টিক দূষণ রোধে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে ইকো ক্রাফটের সচেতনতামূলক সেশন
প্লাস্টিক দূষণ রোধে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে ইকো ক্রাফটের সচেতনতামূলক সেশন
শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
চুনারুঘাটে সদগুরু কবিরজীর ৬২৯তম আবির্ভাব তিথি উদযাপন
চুনারুঘাটে সদগুরু কবিরজীর ৬২৯তম আবির্ভাব তিথি উদযাপন
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top