logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৭:২৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকা থেকে আতাউর রহমান শাহজাহান (৩৭) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি হাটখোলা ইউনিয়নের হাটখোলা গ্রামের মৃত সালামত উল্লাহর পুত্র। গতকাল ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টার দিকে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তবে পেট থেকে মাথা পর্যন্ত একটি চাউলের সাদা বস্তা দিয়ে ঢাকা ছিল। স্থানীয়রা প্রাথমিকভাবে সেটা শাহজাহানের লাশ বলে অনুমান করলেও নিশ্চিত হতে পারেননি। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খোলার পর শাহজাহানের লাশ বলে সনাক্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলে কোন রক্তের দাগ দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে তার বাড়ির পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পারিবারিক সূত্র জানায়, শাহজাহান তিন ভাই এরমধ্যে ২য়। বড় ভাই বিদেশে থাকেন। ছোট ভাই কবিরের শিবেরবাজারে শুঁটকির দোকান রয়েছে। শাহজাহান ঐ দোকানেই বসতেন। শাহাজাহান বিয়ে করেন একই গ্রামের রহিমা বেগমকে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে শাহজাহান ও রহিমার মধ্যে কিছু দিন থেকে বনিবনা হচ্ছিল না। রহিমা গত ৫/৬ মাস ধরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছেন।

নিহতের ছোট ভাই কবির আহমদ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের জানান, গত শুক্রবার রাতে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাহাজাহান। এরপর আর বাড়ি ফিরেননি। গভীর রাতে একই গ্রামের দুজন লোক শাহজাহানকে নিতে এসেছিল বলে জানান। এরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলেও  তিনি পুলিশকে জানান।

অপরদিকে, নিহত শাজাহানের স্ত্রী রহিমা বেগমের বাবা-মা বেঁচে নেই। ভাই না থাকায় একমাত্র বড় বোন তার স্বামী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশ নিহতের বাড়ির ৫/৭ গজ দূর থেকে তার লাশ উদ্ধার করে । ময়না তদন্ত শেষে শাহজাহানের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান হত্যাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top