logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দাখিল পাস করলেই মধ্যপ্রাচ্যে চাকরি

প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৯, ৫:৪০ অপরাহ্ণ

পূর্বদিক ডেস্ক ::

মাদ্রাসা শিক্ষার্থীদের আর বেকার বসে থাকতে হবে না। দাখিল পাস করলেই মধ্যপ্রাচ্যে চাকরির ব্যবস্থা নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। পরিমার্জিত কারিকুলামে যুক্ত হচ্ছে কারিগরির নতুন ট্রেড এবং অ্যারাবিক স্পোকেন কোর্স। নিয়োগ করা হবে প্রয়োজনীয় প্রশিক্ষক ও জনবল। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সেলাই ও ড্রেস মেকিংসহ কয়েকটি ট্রেড চালু থাকলেও বাধ্যতামূলক করা হয়নি সবার জন্য। তবে এবার বাধ্যতামূলক করা হবে। বিদেশে সংশ্লিষ্ট দেশের কারিগরি মান বিবেচনা করে তাদের সঙ্গে চুক্তি করে শিক্ষার্থীদের উন্নত কারিগরি শিক্ষা দেওয়া হবে। মানসম্মত কারিগরি শিক্ষার পাশাপাশি অ্যারাবিক স্পোকেন কোর্স যুক্ত করা হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের চাকরি পাওয়ার নিশ্চয়তা তৈরি করতে। সে কারণেই স্পোকেন কোর্স যুক্ত করা হবে মাদ্রাসা শিক্ষা কারিকুলামে। কারিগরি ট্রেড পরিচালনার জন্য প্রশিক্ষকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে কোর্স পরিচালনার জন্য। মাদ্রাসা শিক্ষার কারিকুলামে কী কী যুক্ত করা হবে তা চূড়ান্ত করা হবে জাতীয় কর্মশালা করে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল বলেন, ‘দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে কর্মে নিযুক্ত হতে পারে সেজন্য সরকার মাদ্রাসা শিক্ষাক্রমের পরিমার্জনে কাজ করছে। সাধারণ মাদ্রাসাগুলোতে কারিগরি বিভিন্ন ট্রেড খোলা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে প্রাচীন আরবি ভাষার পাশাপাশি আধুনিক প্রচলিত আরবি ভাষায় দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সদ্য বদলি হওয়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব (বর্তমানে নির্বাচন কমিশন সচিব) মো. আলমগীর বলেন, ‘মাদ্রাসা শিক্ষার কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। কারিকুলাম পরিমার্জন করে মাদ্রাসায় নতুন ট্রেড খোলা হবে। বিদেশি শিক্ষক এনেও প্রশিক্ষক দেওয়া হবে কারিগরি শিক্ষার্থীদের।’ তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা হয়েছে। শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার মান বাড়াতে কারিগরি প্রশিক্ষণের জন্য তিন হাজার শিক্ষককে বিদেশে পাঠানো হবে। বৈদেশিক ফান্ড সংগ্রহের চেষ্টা হচ্ছে। কারিকুলাম আপডেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’

সদ্য বদলি হওয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যা বলেন, ‘৩৮১টি মাদ্রাসায় সেলাই কোর্ড ও ড্রেস মেকিংসহ কিছু ট্রেড চালু আছে। নতুন করে ফুড টেকনোলজি, কম্পিউটার অপারেটিং, ওয়েল্ডিং ও মেকানিক্যাল ট্রেড যুক্ত করা হবে। কারিগরি ট্রেড বাধ্যতামূলক করা হবে।

দাখিল পাস করার পর যাদের লেখাপড়া করার সামর্থ্য নেই তাদের জন্য চাকরি নিশ্চিত করতে দাখিলে কারিগরি ট্রেড যুক্ত করা হবে। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে পাঠ্য বইয়ে কারিগরি ট্রেড যুক্ত করে মাদ্রাসা ও সাধারণ জাতীয় পর্যায়ে সেমিনার করে কী কী ট্রেড যুক্ত হবে তা চূড়ান্ত করা হবে।’

সূত্র : দৈনিক ইনকিলাব

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top