logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

স্মৃতিতে আমার মেজ চাচা

প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ১২:৪০ অপরাহ্ণ

রেদওয়ানুল ইসলাম

আমার মেজ চাচা (মাওলানা মো. নাসির উদ্দিন) আমাদের ছেড়ে চলে গেছেন এ কথা যখন মনে আসে তখন আর নিজেকে স্থির রাখতে পারি না। এক অজানা শূন্যতা অনুভব করি; যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি মারা গেছেন এখনও মনে হয় না। মনে হয় এটা নিছক স্বপ্ন। হয়তো চাচা আবার আমাকে ফোন দিয়ে বলবেন-  ‘বাবাজান কেমন আছো, বাড়িতে কবে আসবে’। কিছুদিন পার হওয়ার পর বাড়িতে না গেলে ঠিক এভাবেই আমাকে বলতেন। এইতো চলে যাওয়ার কিছুদিন আগেও বলেছিলেন ‘বাড়িতে আসছো না কেন? বাড়ির আম কে খাবে তুমি না আসলে’ ইন্তেকালের পর জানতে পারি যে ওইদিন আমার জন্য আম পাড়িয়ে রেখেছিলেন। এটা আমার প্রতি তাঁর স্নেহের ছোট্ট একটা উদাহরণ মাত্র। এরকম অজস্র স্নেহের প্রতিচ্ছবি পদে পদে অনুভব করি।

পরিবারে তার অবস্থানটা ছিল ঠিক একজন মানুষের শরীরে তাঁর মেরুদন্ডের মত। পরিবারের প্রত্যেকের সুখ-দুঃখ বলার সাথী কেবল তিনিই ছিলেন। বাবা থেকে শুরু করে আমার ছোট ফুফু, আমরা সকল ভাই-বোনও তার কাছে অকপটে যেকোন বিষয় আলোচনা করতে পারতাম। তাঁর মৃত্যুতে সবাই মুষড়ে পড়েন। একে অন্যকে সান্ত্বনা দেবার চেষ্টা করা হলেও সকলের বুক ভেঙে পড়েছিল তার মৃত্যুশোকে। আমার লাল চাচা (সাব্বির চাচা) মেজ চাচা মারা যাবার পর আমাকে সান্ত¡না দিয়ে ধৈর্য্য ধরতে ও মন শক্ত রাখতে বলেছেন। কিন্তু সেই তিনিই পরিচিতজনের সাথে কান্নায় ভেঙে পড়েছেন। লন্ডনে থাকেন আমার এক মামা, আম্মার কাছে ফোনে বলেছেন, ‘সাব্বিরকে ফোন দিয়েছিলাম কিন্তু সে এত বেশি কান্না করছে যে আমার সাথে কথাই বলতে পারেনি’। বাস্তবে এ অবস্থা ছিল সকলেরই। এখনও পরিবারের কেউ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারছেন না। এই ব্যথার দাগ মুছে ফেলা যে অনেক কঠিন। পরিবারের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন একই ভূমিকা বাড়ির প্রতি, নিজ গ্রামের প্রতি এবং স্কুলের প্রতি রেখেছেন। তিনি ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হিসাবে শিক্ষকতা করেছেন। প্রায় ২৫ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবন তাঁর। হাজার হাজার ছাত্রের আপন অভিভাবক ছিলেন চাচা। রমজান মাসে আমাদের বাড়িতে দারুল কিরাতের (কুরআন শিক্ষা শাখা) নাজিম ও প্রধান কারীর দায়িত্ব পালন করেছেন প্রায় তেরো বছর। এর আগে বিভিন্ন জায়গায় ২০/২২ বছর দায়িত্ব পালন করেছেন।

দ্বীনের একজন একনিষ্ট খাদিম হিসাবে চাচা নিজের জীবনকে অতিবাহিত করেছেন একথা নিঃসন্দেহে বলা যায়। বাড়িতে আমাদের সকল ভাই-বোনরা তাঁকে মোল্লা চাচা বলে ডাকতাম। সবার প্রতি তার একই রকম খেয়াল ছিল। ছোটবেলা থেকে তাঁর শাসনেই আমাদের বেড়ে উঠা। আযান হওয়ার সাথে সাথে সবার মসজিদে থাকা ছিল বাধ্যতামূলক। কেউ তাঁর নজর এড়াতে পারতো না। যদি বিনা কারণে কেউ নামায মিস করতো তাহলে তার জবাবদিহি ছিল নিশ্চিত। বাড়িতে পড়ার সময় পড়ার টেবিলে সবাই আছে কিনা সেটিও লক্ষ রাখতেন। তাঁর শাসন কতটা জরুরী ছিল তা এখন আমরা হারে হারে টের পাই। আমাদের বোনদের মধ্যে যাদের বিয়ে হয়েছে তাদের সবার সাথেই তিনি যোগাযোগ রাখতেন। তার মৃত্যুর পর স্মৃতিচারণ করে আমার এক বোন চাচীকে (চাচার স্ত্রী) বলেন ‘চাচী আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার চাচাকে তুমি কোন সন্তান দাও নি কিন্তু তিনি আমাকে তাঁর সন্তানের মত ভালোবেসেছেন। আমরা তার সন্তান হিসাবেই আছি। আল্লাহ যেন তা কবুল করেন’। আমরা ভাই বোনদের হৃদয়ে তিনি শুধু চাচা নন পিতা হিসাবে আছেন।

চাচা প্রায় সময়ই পুকুরের পাকা ঘাটের বেঞ্চে বসে থাকতেন। তার মৃত্যুর পর গ্রামের কয়েকজন আমাকে বলছেন- শুধু চাচার সাথে একটু কথা বলার জন্য তারা মূল সড়ক দিয়ে না গিয়ে আমাদের পুকুরপাড় হয়ে বাজারে যেতেন। চাচার সাথে গ্রামের ছোটবড় সকলেরই ছিল শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক। কারো কোন প্রয়োজন চাচার খোঁজে এই পুকুরে পাড়ে লোকজন আসতো। তিনি তাদের প্রয়োজন মেটানোর সর্বোচ্চ চেষ্টা করতেন । যাকে তাঁর চোখে পড়তো তাকে ভালোমন্দ জিজ্ঞেস করেন নি এমনটা খুব কমই হয়েছে।

পরিবার এবং গ্রামের মত স্কুলেরও এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের ভরসার পাত্র ছিলেন। যখনই কোন ছাত্রদের মাঝে ঝগড়া-বিবাদ হতো অথবা ছাত্রছাত্রীদের যেকোন বিষয়ে বিচারের প্রয়োজন দেখা দিতো তখন সে দায়িত্বটা সকল শিক্ষকরা তার উপর ন্যস্ত করতেন। কখনই এমনটা শুনিনি যে চাচার বিচারে কোন অভিভাবক অসন্তুষ্ট হয়ে স্কুলে এসেছেন। তাঁর ইন্তেকালের দিন তো একজন শিক্ষক কাঁদতে কাঁদতে বলছিলেন ‘আমাদের স্কুল এখন কিভাবে চলবে, আমরাতো সকল দায়িত্ব মাওলানা সাবকে দিয়ে দিয়েছিলাম’। স্কুলের বর্তমান সাবেক ছাত্রছাত্রীদের আহাজারি দেখে মনে মনে ভাবছিলাম হয়তো আল্লাহ আমার চাচাকে সন্তান না দিয়ে যে পরীক্ষা করেছিলেন তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একছাত্র কান্নাভেজা কণ্ঠে বলছিল ‘আমি ১০ম শ্রেণীর টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলাম কিন্তু স্যার কমিটির সাথে চ্যালেঞ্জ করে আমাকে এসএসসি পরীক্ষায় সুযোগ করে দিয়েছিলেন আমি এসএসসি, এইচএসসি, অনার্স পাশ করে এখন মাস্টার্স করছি, আমার সকল সফলতার একমাত্র দাবিদার স্যার’। এই ছাত্র তার ফেইসবুক পোস্টে লিখেন ‘আমি এতটাই অপয়া যে স্বপ্ন ছিল চাকুরি করে প্রথম বেতনের টাকা দিয়ে আমার মা বাবার ন্যায় স্যারকে নতুন জামা নিজ হাতে পড়িয়ে দিবো, কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে গেল।’ এরকম অনেক ছাত্রের জীবনে অনুপ্রেরণার প্রতীক ছিলেন তিনি। গরীব ছাত্রছাত্রীর উপবৃত্তির দাবি নিয়ে অভিভাবকরা দেখতাম তাঁর কাছেই আসতেন। তাঁর ইন্তেকালের দিন আরো বেশি অশ্রুসিক্ত হয়েছিলাম হিন্দু ধর্মালম্বী লোকদের কান্না দেখে। চাচার একজন শিক্ষক ঠিকভাবে হাঁটতে পারেন না তিনি চাচার মৃত্যুর সংবাদ শুনে তাঁর ছেলেকে বললেন ‘নাসির আমাকে রেখে কেন চলে গেল সেটা জানতে আমাকে যেতেই হবে’, তাঁর ছেলে আমাকে বলছিলেন ‘আমি অসুস্থতার জন্য বাবাকে কোথাও বের হতে দেই না কিন্তু নাসির সাবের মৃত্যুর পর তাঁর কথা শুনে তাঁকে আটকিয়ে রাখার মতো সাহস আমার ছিলো না। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের আশপাশের কয়েকটি গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষের হৃদয়ে তিনি ভালবাসার সতেজ বীজ বপন করে গিয়েছিলেন। আমাদের ঘরের কাজের সহযোগী বাবুল কাকার হাউমাউ কান্নার দৃশ্য জীবনে কখনো ভুলতে পারবো না।

রেদওয়ানুল ইসলাম : সহকারী সম্পাদক সাপ্তাহিক পূর্বদিক

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top