logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেট রেলওয়ে স্টেশনে মানববন্ধন, দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারী


প্রকাশিত হয়েছে : 16 August 2025, 8:11 pm

Oplus_16908288

কুলাউড়া প্রতিনিধি:: 

সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে সিলেট রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন পরিষদ কুলাউড়া, কুলাউড়ার সর্বস্তরের ট্রেনযাত্রীবৃন্দ, সিলেট রেলওয়ে উন্নয়ন ফোরাম, বাংলাদেশ রেলওয়ে ফ্যান ফোরাম সিলেট।

মানববন্ধনে সিলেট বিভাগের যুব সংগঠক এডভোকেট আমিন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আন্দোলনের সমন্বয়ক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট এম এ সালেহ আহমদ চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের সিলেট বিভাগীয় সভাপতি রাকিব আল মাহমুদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শামীম আহমদ রনি, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল, যুব সংগঠক এহসানুল কবির মিশু, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: কবির আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, জাহিদ মিয়া, সংগঠক আব্দুস শুকুর ছরকুম, আব্দুল মজিদ প্রমুখ। মানববন্ধনে সিলেট ও কুলাউড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক নেতৃবন্দসহ বিপুল সংখ্যক যাত্রীসাধারণ অংশ নেন।

এসময় বক্তারা ৮ দফা দাবি জানিয়ে বলেন, সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।

বক্তারা আরো বলেন, বৃটিশ আমলে নির্মিত সিলেট- আখাউড়া রেলপথটিতে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। সকল সরকারের আমলেই এই রেলপথটি বৈষম্যের শিকার। গত একবছরে ঢাকা-সিলেট রেলপথ থেকে সরকার তৃতীয় সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। কিন্ত রেলের উন্নয়নে বাস্তব কোন উদ্যোগ নেয়া হয়নি। এই রেলপথের উন্নয়নে ৮ দফা না মানলে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই দাবি আদায়ের আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সিলেটবাসী তাদের আন্দোলন চালিয়ে যাবে। সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ১১ আগস্ট কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি দেয়া হয়। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে সংশ্লিষ্ট উপজেলার মানুষের সাথে মতবিনিময় ও প্রচারপত্র বিলি, রেলওয়ে ও জনপ্রশাসনের সাথে মতবিনিময় করা হচ্ছে। আগামী ৩০ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা হবে। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

সর্বশেষ সংবাদ
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
<span style='color:red;font-size:16px;'>অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা</span>	 <br/> শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা
অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা
শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল
শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল
শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল
শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল
শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top